মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের নম্বর মূল্যায়নের ঘোষণা, থাকছে পরীক্ষার বসার সুযোগও

exam

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাধ্যমিকের নম্বর মূল্যায়নে মার্কশিট নিয়ে বড় ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, এবার নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল ও দশম শ্রেণির স্কুলের পরীক্ষার ফল (ইন্টারনাল অ্যাসেসমেন্ট)-এর ভিত্তিতে প্রস্তুত করা হবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট। তবে এই মূল্যায়ন পদ্ধতিতে পড়ুয়ারা সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিকের পর তাঁরা লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এ দিন এক সাংবাদিক বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই ঘোষণা করেন। ইন্টারনাল

এদিন তিনি জানিয়েছেন, নবম শ্রেণির মার্কশিট এবং ২০২০ সালের ইন্টারনাল অ্যাসেসমেন্ট-এর মার্কস, উভয় বোর্ডের কাছে রয়েছে। এই দুই নম্বরকে সমান গুরুত্ব দিয়ে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট প্রস্তুত করা হবে। নবম শ্রেণির বার্ষিক ও দশম শ্রেণির স্কুলের পরীক্ষার উভয় থেকেই ৫০ শতাংশ হারে নম্বরকে ধরে হিসেব করা হবে।

এদিন তিনি আরও জানান, এই পদ্ধতিতে কোনও পড়ুয়া সন্তুষ্ট না হলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় বসার সুযোগ থাকছে। তবে সেক্ষেত্রে সেই লিখিত পরীক্ষার ফলই হবে চূড়ান্ত। মূল্যায়ন পদ্ধতি দেওয়া নম্বর তখন কার্যকর হবে না। প্রসঙ্গত, জুলাই মাসেই মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বলে জানা যায়।

সূত্রের আরও খবর, কেবলমাত্র মাধ্যমিক নয়, উচ্চমাধ্যমিকের মূল্যায়নের বিষয়টিও এদিন ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও মূল্যায়ন পদ্ধতিতে সন্তুষ্ট না হলে থাকছে পরে লিখিত পরীক্ষায় বসার সুযোগ।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন দ্রুত মূল্যায়ন পদ্ধতি ঘোষণা করার জন্য। সেইমতো গত সোমবার মূল্যায়ন প্রক্রিয়া ঘোষণা করার কথা থাকলেও উচ্চমাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতির প্রস্তাব রাজ্য প্রশাসন অনুমোদন করেনি বলেই তা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *