স্নাতকে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা

Students-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্নাতক স্তরে ভর্তি প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে হওয়ার দাবি জানিয়েছে ছাত্র সংগঠন এসএফআই। সূত্রের খবর, এক বিবৃতির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব পড়ুয়ার কথা ভেবে প্রবেশিকা পরীক্ষা অনলাইনের পাশাপাশি অফলাইনে করোনা-বিধি মেনে দেওয়ার সুবিধাও রাখতে হবে। ওই সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, উচ্চমাধ্যমিক বাতিল হওয়ায় ‘অস্বচ্ছ’ মূল্যায়নের ওপর ভিত্তি করে কয়েক হাজার পড়ুয়া এগিয়ে যাবে স্নাতক স্তরের দিকে। এক্ষেত্রে রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন জানানো হয়, স্নাতকে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা নিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করা হোক। পাশাপাশি তাঁদের পছন্দের কলেজ বেছে নেওয়ার সুযোগও দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *