কোর্টে ফেরার প্রতীক্ষায় সেরিনা উইলিয়ামস
সেরিনা উইলিয়ামস লকডাউন ওঠার পর কবে কোর্টে ফিরবেন, তার প্রতীক্ষায় দিন গুনছেন। সূত্রের খবর, ইনস্টাগ্রাম চ্যাটে দিদি ভিনাস উইলিয়ামসকে সেরিনা জানিয়েছেন, কোর্টে ফেরার জন্য মুখিয়ে রয়েছি।
সেরিনা উইলিয়ামস লকডাউন ওঠার পর কবে কোর্টে ফিরবেন, তার প্রতীক্ষায় দিন গুনছেন। সূত্রের খবর, ইনস্টাগ্রাম চ্যাটে দিদি ভিনাস উইলিয়ামসকে সেরিনা জানিয়েছেন, কোর্টে ফেরার জন্য মুখিয়ে রয়েছি।
দ্বিতীয় সোনার অপেক্ষায় বিন্দ্রা। সূত্রের খবর, অলিম্পিক্স-মঞ্চে দ্বিতীয় কোনও ভারতীয় ক্রীড়াবিদ ব্যক্তিগত ইভেন্টে জয়ী হয়নি সোনা। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা তা নিয়ে হতাশ নন।
অ্যাডাম ম্যাকে নেটফ্লিক্সে ব্যঙ্গ কৌতুক ছবি নিয়ে আসতে চলেছেন। সূত্রের খবর, জুটি বাঁধতে চলেছেন কেট ব্ল্যাঞ্চেট এবং জেনিফার লরেন্স। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতেই এই ছবির ঘোষণা করেন ম্যাকে।
রবার্ট ডাউনি জুনিয়র এবং তাঁর স্ত্রী সুজান নেটফ্লিক্সের জন্য একটি নতুন ওয়েব সিরিজ প্রযোজনা করতে চলেছেন। জানা গিয়েছে, জেফ লেমিয়ারের কমিক সিরিজের আধারে এটি একটি সুইট টুথ সিরিজ।
বারুইপুর সেন্ট্রাল জেল ফের অশান্ত। সূত্রের খবর, দুই বন্দি-গোষ্ঠীর সংঘর্ষে আবার উত্তপ্ত। এই ঘটনায় আহত দুই বন্দি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
ট্রেনের টিকিটে প্রায় সব কনসেশন তুলে দিতে পারে রেল, এমনই জল্পনা বিভিন্নমহলে।
ভারতকে সাহায্যের হাত ব্রিকস গোষ্ঠীর ব্যাঙ্কের। নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক করোনা মোকাবিলায় ভারতকে ১০০ কোটি ডলারের আপৎকালীন ঋণ দেওয়ার কথা জানিয়েছে।
বিভিন্ন ত্রাণ প্রকল্পের কারণে মার্কিন মুলুকে এপ্রিলে ঘাটতি স্পর্শ করেছিল ৭৩,৭৯০ কোটি ডলার। যা নতুন রেকর্ড হিসেবে চিহ্নিত।
১৯ মে থেকে বিশেষ অন্তর্দেশীয় পরিষেবা চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া।