মার্কিন মুলুকে ঘাটতি বাড়ল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিভিন্ন ত্রাণ প্রকল্পের কারণে মার্কিন মুলুকে এপ্রিলে ঘাটতি স্পর্শ করেছিল ৭৩,৭৯০ কোটি ডলার। যা নতুন রেকর্ড হিসেবে চিহ্নিত। সূত্রের খবর, গত ফেব্রুয়ারিতে এই অঙ্ক নজির ছুঁয়েছিল ২৩,৫০০ কোটি। গত সেপ্টেম্বর থেকে চালু হওয়া অর্থবর্ষে ঘাটতি দাঁড়িয়েছে ১.৪৮ লক্ষ কোটি ডলার। ২০০৯ সালে এর আগে রেকর্ড ছিল ১.৪ লক্ষ কোটি ডলার।

