আবারও উত্তপ্ত বারুইপুর সেন্ট্রাল জেল

Baruipur Central Jail

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বারুইপুর সেন্ট্রাল জেল ফের অশান্ত। সূত্রের খবর, দুই বন্দি-গোষ্ঠীর সংঘর্ষে আবার উত্তপ্ত। এই ঘটনায় আহত দুই বন্দি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, জেলের ১০ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পেয়েছিলেন মমতাজ নামে এক বন্দি। তা নিয়ে অসন্তোষ তৈরি হয় বন্দিদের অন্য একটি অংশের মধ্যে। এরপর গোলমাল সৃষ্টি হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে বারুইপুর জেলে যান কারা কর্তারা। উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ বন্দি তাণ্ডবে উত্তপ্ত হয় বারুইপুর সেন্ট্রাল জেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *