বেতন-পেনশনের উপর প্রভাব পড়ার আশঙ্কা নেইঃ কেন্দ্র
পেনশন কমছে না, জানিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন কমিয়ে দেওয়া হচ্ছে না বলে জানাল কেন্দ্র।
পেনশন কমছে না, জানিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন কমিয়ে দেওয়া হচ্ছে না বলে জানাল কেন্দ্র।
জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি লঞ্চপ্যাডগুলিকে নিশানা বানাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর, যাতে ভারতের মাটিতে পা দেওয়ার আগেই খতম করা যায় পাক অনুপ্রবেশকারীদের।
মানবদেহে জীবাণুনাশকের প্রয়োগ শারীরিক ও মানসিকভাবে ক্ষতিকর, স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে।
লকডাউন উঠলেও বিমান পরিষেবা চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা। সূত্রের খবর, আগামী ৩ মে-র পরেও বিমান সংস্থাগুলিকে কোনও বুকিং নিতেও কেন্দ্র নিষেধ করেছে বলে খবর।
তারকেশ্বর থেকে শ্রমিকদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু। লকডাউনে আটকে পড়া রাজ্যের বিভিন্ন জেলার শ্রমিকদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
কেন্দ্রের হটস্পট তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা।
রাজস্থানের কোটায় আটকে পড়েছেন জয়েন্ট প্রশিক্ষণে যাওয়া বাঙালি পড়ুয়ারা।
শর্ত মেনে কাজ পরিযায়ী শ্রমিকদের। নির্দেশিকা দিল কেন্দ্র।
করোনা সংক্রমণের ভ্যাকসিন আবিষ্কারে পূর্বস্থলীর গর্বের মুকুটে যোগ হতে চলেছে নয়া পালক।