কেন্দ্রীয় বাজেটে শিক্ষায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রস্তাবে নারাজ সারা বাংলা সেভ এডুকেশন কমিটি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় বাজেটে শিক্ষায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। এরপর সারা বাংলা সেভ এডুকেশন কমিটি আশঙ্কা প্রকাশ করেছে। এরফলে দেশের শিক্ষাক্ষেত্রটি বিদেশি পুঁজি বিচরণের মৃগয়া ক্ষেত্রে পরিণত হবে বলে মনে করছে সারা বাংলা সেভ এডুকেশন। পাশাপাশি এর জেরে শিক্ষার ব্যয় ভার কয়েকগুণ বৃদ্ধি পাবে। আবার আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের…

Read More

বাংলাদেশি ক্রিকেটার রাকিবুল হাসানের রেকর্ড ভাঙলেন তামিম ইকবাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির গড়লেন তামিম ইকবাল। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তাঁর এই উল্লেখযোগ্য সাফল্য। মীরপুরে এক ম্যাচে বাংলাদেশের সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ৩৩৪ রান করে অপরাজিত থাকলেন বাঁ-হাতি ব্যাটসম্যান তামিম। ভাঙলেন ১৩ বছরের পুরনো রেকর্ড। উল্লেখ করা যায়, ২০০৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম কোনও ক্রিকেটার হিসেবে…

Read More

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের ইতিহাসে সবথেকে বড় রাজনৈতিক পরিবর্তন “ব্রেক্সিট”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের ইতিহাসে সবথেকে বড় রাজনৈতিক পরিবর্তন হল ব্রেক্সিট। ৩১ জানুয়ারি রাতে নতুন সূর্যোদয় ব্রিটেনে। স্থানীয় সময় ১১টায় আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে এসেছে ব্রিটেন। এবার বিদায় ইউরোপীয় ইউনিয়ন। সাড়ে ৩ বছর আগে গণভোটে স্থির হয়ে যায় রানির দেশের এই সিদ্ধান্ত। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত…

Read More

গাড়ি ফেলে বেমালুম উধাও চোর, উদ্ধার হয়েছে কষ্টিপাথরের মূর্তি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গভীর রাতে অভিযানে বাজেয়াপ্ত গাড়ি। উদ্ধার হয় কষ্টিপাথর ও পোড়ামাটির তৈরি সেন আমলের ৬টি মূর্তি। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় ১১ কোটি টাকা। চোরাই মূর্তি নিয়ে গাড়ি ঢুকছে পশ্চিমবঙ্গে। সোর্স থেকে কেন্দ্রীয় শুল্ক দপ্তরের গোয়েন্দারা খবর পেয়ে গিয়েছিলেন। শিলিগুড়ির ৬৫ কিলোমিটার দূরে ইসলামপুরের কাছে ৩টি গাড়ি নিয়ে এরপর অপেক্ষায়…

Read More

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের প্রহৃত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আক্রান্ত হয়েছিলেন এক বিধায়ক। এবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের প্রহৃত হওয়ার ঘটনা। নিরাপত্তারক্ষীদের হাতে প্রহৃত হয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন হতে হল দুই অন্তঃসত্ত্বাকে। ৩১ জানুয়ারি দুপুরের ঘটনা ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। আরজি করের উপাধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপাতত দুই প্রসূতিকে ভর্তি রাখা…

Read More

হাতের মুঠোয় সূর্য, সৌরপৃষ্ঠের নিখুঁত ছবি এবার নাগালে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এক কথায় হাতের মুঠোয় সূর্য। সৌরপৃষ্ঠের নিখুঁত ছবি এবার নাগালে। হাওয়াইয়ের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সোলার টেলিস্কোপ-এর সৌজন্যে এবার তা মানুষের সামনে আসছে। এই প্রথম সামনে এসেছে সূর্যের পৃষ্ঠের চিত্র। সৌরবিজ্ঞানীরা মনে করছেন, সৌরজগৎ সম্পর্কে গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। জানা গিয়েছে, এই “গ্রাউন্ড টেলিস্কোপ”টি নাসার সৌর অভিযান পার্কার…

Read More

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় “অটোম্যাটিক আর্লি ওয়ানিং ডিসেমিনেশন সিস্টেম”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় ইউরোপ-আমেরিকার মতো এবার রাজ্যেও ব্যবহার হবে অত্যাধুনিক প্রযুক্তির। আয়লা ও বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় বিশেষ কার্যকরী ভূমিকা নেবে এটি। দুর্যোগ আসার আগেই প্রশাসন এবং সাধারণ মানুষকে আগাম সতর্ক করতেই এই ব্যবস্থা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী ৩টি জেলা- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে…

Read More

ই-বিধান প্রজেক্টের অধীনে অরুণাচলপ্রদেশ হচ্ছে কাগজবিহীন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কাগজবিহীন বিধানসভা হতে চলেছে অরুণাচলপ্রদেশ। কাগজ ব্যবহারের প্রচলন সম্পূর্ণ উঠে যাচ্ছে এই বিধানসভায়। ই-বিধান প্রজেক্টের অধীনে অরুণাচলপ্রদেশ বিধানসভাকে কাগজবিহীন করে তোলার প্রচেষ্টা চলছে। সরকারি সূত্রের খবর, কাগজবিহীনভাবে বিধানসভার কাজকর্ম চালানোর লক্ষ্যে ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন (নেভা) সব প্রস্তুতি সম্পন্ন করে নিয়েছে। আসন্ন বাজেট অধিবেশন থেকে এই প্রক্রিয়া শুরু হবে। ই-বিধান…

Read More

কলকাতা বইমেলার এসবিআই অডিটোরিয়ামে কৃত্তিবাস পুরস্কার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০২০ সালের ১ ফেব্রুয়ারি, শনিবার কলকাতা বইমেলার এসবিআই অডিটোরিয়ামে কৃত্তিবাস পুরস্কার তুলে দেওয়া হবে। সুনীল গঙ্গোপাধ্যায় প্রতিষ্ঠিত কৃত্তিবাস পুরস্কার এবার পাচ্ছেন কবি দেবর্ষি সরকার এবং জগন্নাথদেব মণ্ডল। কৃত্তিবাস পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরস্কার প্রাপকদের হাতে এই সম্মান তুলে দেবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও প্রণব কুমার মুখোপাধ্যায়। পাশাপাশি সদ্য প্রয়াত…

Read More

“ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার” রানি রামপাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : “ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার” হলেন রানি রামপাল। ২০ দিন ধরে তাঁর ভক্তরা ভোট দিয়েছেন। সেই বিচারে রানি সেরা অ্যাথলিট বিবেচিত হয়েছেন। হকির এই সম্মান ইতিপূর্বে আর কেউ পাইনি। সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ভোট পেলেন রানি রামপাল। ১৫ বছর বয়স থেকে তিনি জাতীয় টিমে খেলছেন। দেশের হয়ে…

Read More