কলকাতার বিজ্ঞানীর নয়া আবিস্কার পকেট ভেন্টিলেটর
নিঃশ্বাসের সমস্যায় ভরসা হতে চলেছে পকেট ভেন্টিলেটর। এই ভেন্টিলেটরটির ওজন মাত্র ২৫০ গ্রামের মতো । এটি চার্জ করালে ৮ ঘন্টার মতো চার্জ থাকবে।
নিঃশ্বাসের সমস্যায় ভরসা হতে চলেছে পকেট ভেন্টিলেটর। এই ভেন্টিলেটরটির ওজন মাত্র ২৫০ গ্রামের মতো । এটি চার্জ করালে ৮ ঘন্টার মতো চার্জ থাকবে।
খুলে গেল তারাপীঠ মন্দির। ভক্ত ও পুণ্যার্থীদের জন্য এই ব্যবস্থা। আবার একান্ন পীঠের অন্যতম তমলুকের বর্গভীমার মন্দিরও খুলেছে। করোনা বিধি-নিষেধ মেনে মন্দির কর্তৃপক্ষ মন্দির খুলছে।
আজ: বৃহস্পতিবার ০২ আষাঢ় ১৪২৮; ই: ১৭ জুন ২০২১ সিরাজদৌল্লার কলকাতা আক্রমণ তিরোধান দিবসঃ ঝাঁসীর রানী লক্ষী বাঈ তিথি: শুক্ল সপ্তমী, বিকাল ০৫:৫১পর্যন্ত, পরে শুক্ল অষ্টমী;পূর্বফাল্গুনী নক্ষত্র, সন্ধ্যা ০৭:১২পর্যন্ত, পরে উত্তরফাল্গুনী নক্ষত্র;জন্মরাশি: সিংহ, রাত্রি ১২:৩৯ পর্যন্ত, পরে কন্যা রাশি;সূর্যোদয়: ০৪:৫৫/সূর্যাস্ত: ০৬:১৮(সূর্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৩:২০; রাত-০৩:২৫ভাটা:- দিন-০৮:১০; রাত-০৮:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডি….
বৃহস্পতিবার ০২ আষাঢ় ১৪২৮; ই: ১৭ জুন ২০২১ ♈/মেষ (Aries): আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আসতে পারে। সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। প্রেমের ক্ষেত্রে রুক্ষ আচরণ পরিত্যাগ করা প্রয়োজন। বাড়ির কেউ আজ কোনো অসুবিধার কথা উল্লেখ করতে পারে। প্রতিবেশীরা বন্ধু এবং পরিবারের কাছে বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক ভুল ভাবে প্রকাশ করতে পারে। শুভ সংখ্যা: ১…
প্রয়াত হলেন অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত (৭১)। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। অমৃতলোকে চলে গেলেন সত্যজিত রায়ের “বিমলা”। থিয়েটার অভিনেত্রী থেকে পর্দার দাপুটে অভিনেত্রী হয়ে ওঠেন স্বাতীলেখা।
আফগানিস্তানের বিরুদ্ধে এগিয়েও জয় হাতছাড়া হয়েছে। দোহায় ১-১ ফলাফল ড্র করে মাঠ ছাড়তে হল ভারতকে। অন্যদিকে ফুটবলের ইতিহাসে দেশের জার্সিতে সর্বকালের সেরা ১০ গোলদাতার তালিকায় জায়গা করে নেওয়ার স্বপ্নও অধরা থাকল সুনীল ছেত্রীর।
উইম্বলডন শুরুর আগেই ধাক্কা খেলেন বিশ্বের ২ নম্বর টেনিস তারকা দানিল মেদভেদেভ। হ্যাল ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল তাঁকে। তিনি পরাজিত হলেন জার্মানির ইয়ান লেনার্ড স্ট্রুফের কাছে।
বাড়ছে বিশেষ মেট্রো। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য মেট্রোর সংখ্যা বাড়ছে বলে খবর। মেট্রো রেল সূত্রের খবর, করোনা আবহে এতদিন দমদম ও কবি সুভাষের মধ্যে ৮টি ট্রেন চালানো হলেও ওই সংখ্যা এবার বেড়ে হচ্ছে ১২।
অ্যাপ-ক্যাবের সংখ্যা বাড়ছে। বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিয়ে বিধি-নিষেধের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বলবৎ করেছে রাজ্য। নির্দেশিকায় জানানো হয়েছে, ২৫ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি সংস্থার অফিস খোলা যাবে।
মাহেশে বন্ধ রথ। করোনাজনিত আবহের জেরে এবারেও হুগলির মাহেশে রথযাত্রা হচ্ছে না। স্থানীয় সূত্রের খবর, জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।