Day: October 25, 2022
জ্ঞানের আলো (সাধারণ জ্ঞান)
সর্বস্তরের পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থী ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনায় রেখে সাধারণ জ্ঞান (General Knowledge)-এর একটি বিশেষ পর্ব শুরু করেছি। বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ুয়াদের সাফল্য লাভের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে আমাদের এই প্রয়াস। দেশ-বিদেশ-জাতীয় আন্তর্জাতিক সহ বিশ্ব-জগতের বিবিধ বিষয়ের প্রশ্ন-উত্তর দেখুন একনজর।
চিত্রশিল্পী পাবলো পিকাসো-র জন্মদিবস
স্প্যানিশ চিত্রশিল্পী ও ভাস্কর পাবলো পিকাসো জন্মগ্রহণ করেছিলেন। স্পেনের মালেগাতে জন্মেছিলেন তিনি। ১৮৮১সালের ২৫ অক্টোবর তাঁর জন্ম। তাঁর শিল্পকর্ম গোটা বিশ্বে সমাদর পায়। বিশিষ্ট এই শিল্পীর “গোয়ের্নিকা” প্রকাশ পায় ১৯৩৭সালে। “দা ওল্ড গিটারিস্ট”,”দা উইপিং ওম্যান” সমগ্র বিশ্বে আলোড়ন তুলেছিল।
“সিত্রাঙ” প্রভাব কাটতেই শীতের আমেজ
গতকাল বাংলাদেশের বরিশালের ভোলার কাছে “সিত্রাঙ” আছড়ে পড়ে। এই ঝড়ের নামকরণ করে তাইল্যান্ড। ওই মুহূর্তে প্রায় ৯০ কিলোমিটারের কাছাকাছি বেগে ঝড় প্রবাহিত হয়। পরে তা কিছুটা বাড়ে। ঝড়ের কেন্দ্রস্থল স্থলভাগে পৌঁছাতে গভীর রাত হয়। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা,উত্তর ২৪ পরগনা দুই মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় একনাগাড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়েছে।

