Sunrise-0

সুপ্রভাত

আজঃ রবিবার ২৯ আশ্বিন ১৪২৯; ই: ১৬ অক্টোবর ২০২২ বিশ্ব খাদ্য দিবস তিথি: কৃষ্ণ ষষ্ঠী, সকাল ০৬:০৪ পর্যন্ত, পরে কৃষ্ণ সপ্তমী;আর্দ্রা নক্ষত্র;জন্মরাশি: মিথুন। সূর্যোদয়: ০৫:৩৬/ সূর্যাস্ত: ০৫:০৭(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৩:২০; রাত-০৩:২৫ভাটা আরম্ভ:- দিন-০৮:১০; রাত-০৮:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৬৩%বায়ু প্রবাহের সর্বাধিক গতি:…

Read More
15 octaber and gk

জ্ঞানের আলো (সাধারণ জ্ঞান)

সর্বস্তরের পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থী ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনায় রেখে সাধারণ জ্ঞান (General Knowledge)-এর একটি বিশেষ পর্ব শুরু করেছি। বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ুয়াদের সাফল্য লাভের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে আমাদের এই প্রয়াস। দেশ-বিদেশ-জাতীয় আন্তর্জাতিক সহ বিশ্ব-জগতের বিবিধ বিষয়ের প্রশ্ন-উত্তর দেখুন একনজর।

Read More
apj kalam and birthday

“মিসাইল ম্যান অফ ইন্ডিয়া”

আজকের দিনটিতে এ পি জে আবদুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩১ সালের ১৫ অক্টোবর তাঁর জন্ম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট উৎক্ষেপণের কাজে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। “মিসাইল ম্যান অফ ইন্ডিয়া” হিসেবে তিনি স্বীকৃত। ভারতের একাদশতম রাষ্ট্রপতি হয়েছেন তিনি। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন সম্মান সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি।

Read More
handwash day

বিশ্ব হাত ধোয়া দিবস

প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়ে থাকে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিবসটি পালন করা হয়ে থাকে। বিশ্বে করোনা অতিমারির কারণে এই দিবসটির বিশেষ তাৎপর্য রয়েছে।

Read More
weather report

আবহাওয়ার পূর্বাভাস

কালীপুজোর সময়ই আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে সুপার সাইক্লোন “সিত্রাং” । এই সংক্রান্ত বিষয়ে জোর আলোচনা চলছে। বিভিন্ন মহলে উদ্বেগ ও আশঙ্কার কথাও জানা গিয়েছে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে,আগামী ১৭ অক্টোবরের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে তা সুপার সাইক্লোন হয়ে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে দিল্লির মৌসম ভবন ও আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সতর্কবার্তা নেই ।

Read More

আজকের রাশিফল

শনিবার ২৮ আশ্বিন ১৪২৯; ই: ১৫ অক্টোবর ২০২২ ♈/মেষ (Aries): নিরন্তর উদ্যম ও বোধশক্তি সাফল্য নিশ্চিত করতে পারে। আজ অর্থ জমা ও সঞ্চয় করার দক্ষতা শিখে সেটিকে সঠিক ভাবে কাজে লাগানোর চেষ্টা করা প্রয়োজন। কোনও পুরোনো পরিজন সমস্যার সৃষ্টি করতে পারে। প্রেমের ক্ষেত্রে ব্যক্তিরা তাঁদের পরিবারিক অবস্থার কারণে ক্রুদ্ধ থাকতে পারে। শুভ সংখ্যা: ৩ ♉/বৃষ…

Read More
sunrise-6

সুপ্রভাত

আজঃ শনিবার ২৮ আশ্বিন ১৪২৯; ই: ১৫ অক্টোবর ২০২২ জন্মদিনঃ ডঃ এ পি যে আব্দুল কালাম তিথি: কৃষ্ণ ষষ্ঠী;মৃগশিরা নক্ষত্র, রাত্রি ১১:৪১ পর্যন্ত, পরে আর্দ্রা নক্ষত্র;জন্মরাশি: বৃষ, সকাল ১০:৩৬ পর্যন্ত, পরে মিথুন রাশি। সূর্যোদয়: ০৫:৩৬/ সূর্যাস্ত: ০৫:০৮(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০২:৩২; রাত-০২:৩৭ভাটা আরম্ভ:- দিন-০৭:২২; রাত-০৭:২৭ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডি. সে./ সর্বনিম্ন…

Read More
economy and india

দেশের আর্থিক বৈষম্যে দুশ্চিন্তা

দারিদ্রতা,বেকারি,মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বিশ্ব জুড়ে ধনী ও গরিবের বৈষম্য ব্যাপক মাত্রায় পৌঁছে গিয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের। আর্থিক বৈষম্যে দুশ্চিন্তা বাড়ছে গোটা দেশে। “ওয়ার্ল্ড ইনইকোয়ালিটি ল্যাব”-এর বিশ্ব অসাম্য রিপোর্ট ২০২২ সালে ভারতকে চিহ্নিত করা হয়েছে দরিদ্র ও অসাম্যের দেশ হিসাবে। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, উচ্চবর্গের মানুষেরা খুবই বিত্তশালী বা ধনী। এই উচ্চবর্গের প্রায় ১০শতাংশ মানুষের হাতে রয়েছে দেশের মোট আয়ের ৫৭ শতাংশ। নিম্নবর্গের হাতে রয়েছে শতকরা প্রায় ১৩ ভাগ।

Read More
mustafa siraj and birthday

সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের জন্মদিবস

সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩০ সালের ১৪ অক্টোবর তাঁর জন্ম। মুর্শিদাবাদ জেলার খোশবাগপুরে তিনি জন্মেছিলেন। দেশের মাটি ও মানুষের কথা লিখেছেন এই কথা সাহিত্যিক। তাঁর প্রকাশিত উপন্যাস ও ছোট গল্পের সংখ্যা আড়াইশোর বেশি। “তৃণভূমি”,”জনপথ জনপথ”,”অলীক মানুষ” সহ একাধিক উপন্যাস গ্রাম বাংলার জীবন্ত দলিল হয়ে রয়েছে।

Read More
brahma

শব্দ “ব্রহ্ম” তাই শব্দ চয়নে সতর্কতা চাই

শব্দ হচ্ছে “ব্রহ্ম”। শাস্ত্র ও বেদান্ত মতে বলা হয়ে থাকে,সব কিছু উচ্ছিষ্ট হয়েছে,একমাত্র ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে,আমরা মুখ দিয়ে কথা বলি। তা আসলে “এটো” । মুখে লেগে যাওয়া মানেই সব কিছু উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে। কেবলমাত্র “ব্রহ্ম”-কে মুখে বলা যায় না। তাই উচ্ছিষ্ট নয়। বিদ্বেষমূলক কথাবার্তা বর্তমান সময়ে বেড়ে চলেছে। এক্ষেত্রে সামাজিক শান্তি বিঘ্নিত হচ্ছে প্রতি মুহূর্তে।

Read More