আবহাওয়ার খবর
উত্তরবঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। আবার দক্ষিণবঙ্গে উপকূল সংলগ্ন জেলাগুলি ছাড়া বৃষ্টির দেখা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, ঘুর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এলাকায়।
উত্তরবঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। আবার দক্ষিণবঙ্গে উপকূল সংলগ্ন জেলাগুলি ছাড়া বৃষ্টির দেখা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, ঘুর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এলাকায়।
শনিবার ২৪ আষাঢ় ১৪২৯; ই: ০৯ জুলাই ২০২২ ♈/মেষ (Aries): আজ উচ্চাশায় ডুবে থাকার সম্ভাবনা। পরিচিত মানুষদের দ্বারা উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। নানা ক্রিয়াকলাপে জড়িয়ে থাকার কারণে অনুরূপ লোকেদের কাছে আসতে সাহায্য করবে। প্রেমের উত্তেজনা প্রবল হওয়ার সম্ভাবনা। দুর্বল দিনচর্যার ফলে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিতে পারে। শুভ সংখ্যা: ১ ♉/বৃষ (Taurus): আজ আর্থিক উন্নতির…
আজঃ শনিবার ২৪ আষাঢ় ১৪২৯; ই: ০৯ জুলাই ২০২২ শ্রী শ্রী জগন্নাথদেবের পুনর্যাত্রা (উল্টোরথ) জন্মদিনঃগুরু দত্তসঞ্জীব কুমার তিথি: শুক্ল দশমী, দুপুর ১১:৪৩ পর্যন্ত, পরে শুক্ল একাদশী;স্বাতী নক্ষত্র, সকাল ০৭:২৭পর্যন্ত, পরে বিশাখা নক্ষত্র;জন্মরাশি: তুলা। সূর্যোদয়: ০৫:০২/ সূর্যাস্ত: ০৬:২১(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৫:৪৪; রাত-০৫:৪৯ভাটা:- দিন-১০:৩৪; রাত-১০:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭…
বাংলাদেশের প্রবীণ অভিনেত্রী শর্মিলী আহমেদ প্রয়াত হলেন। মঞ্চ,টেলিভিশন নাটক ও চলচ্চিত্র জগতের গুণী শিল্পী ছিলেন তিনি। তাঁর আসল নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে তাঁর জন্ম। রাজশাহী পিএন গার্লস হাইস্কুল থেকে এসএসসি করেছিলেন ১৯৬৪ সালে। এরপর চলচ্চিত্রে তাঁর অভিনয় জীবনের শুরু হয়। রাজশাহী বেতারেও তিনি কাজ করেছেন।
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে প্রয়াত। জাপানের নারা শহরে এক কর্মসূচিতে বক্তৃতা করছিলেন তিনি । বক্তৃতা করার সময় গুলিবিদ্ধ হন বলে খবর। মঞ্চের মধ্যেই লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। প্রয়াত হলেন আবে।
বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি ও গদ্যকার সুভাষ মুখোপাধ্যায় আজকের দিনেপ্রয়াত হয়েছিলেন।২০০৩ সালের ৮ জুলাই তাঁর প্রয়াণ দিবস। পদাতিক কবি হিসেবে পরিচিত ছিলেন। মূলত কবিতা তাঁর সাহিত্যক্ষেত্র ছিল। সাহিত্যের অন্যান্য ক্ষেত্রগুলিতেও তিনি বিচরণ করেছেন।
ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, জানিয়েছে, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি আছড়ে পড়ার সম্ভাবনা হুগলি জেলায় । মৌসুমী অক্ষরেখা ক্রমশ সরে যাচ্ছে বলে জানানো হয়েছে।
আজ প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিবস। ১৯৭২ সালের ৮ জুলাই তাঁর জন্ম। ১১৩টি টেস্ট ম্যাচে ৭২১২ রান করেছেন তিনি। ব্যক্তিগত সেরা ২৩৯ রান। ৩১১ টি একদিনের ম্যাচ খেলেছেন। মোট রান সংখ্যা ১১,৩৬৩ রান। ব্যক্তিগত সেরা ১৮৩ রান।
আজ পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিন। ১৯১৪ সালের ৮ জুলাই তাঁর জন্ম। এই জন্মদিন পালনে বিশেষ কর্মসূচি গ্রহণ করতে চলেছে সিপিএম। কিংবদন্তী এই নেতার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন সিপিএমের।
শুক্রবার ২৩ আষাঢ় ১৪২৯; ই: ০৮ জুলাই ২০২২ ♈/মেষ (Aries): আজ মাতৃকুল থেকে আর্থিক সুবিধা লাভের সম্ভাবনা। সন্তানরা অবাক করা খবর নিয়ে আসতে পারে। অংশীদারি প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করতে পারে। প্রেমে অগ্রগতির সম্ভাবনা। নিজের অসুস্থতা থেকে মনোযোগ সরানো প্রয়োজন। শুভ সংখ্যা: ৫ ♉/বৃষ (Taurus): প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার স্ত্রীকে…