tiger national animal

জাতীয় পশু হিসেবে স্বীকৃত বাঘ

১৯৭৩ সালের ১৮ নভেম্বর। এই দিনটিতে ভারতের জাতীয় পশু হিসেবে স্বীকৃত হয়েছে বাঘ। এই প্রাণীটি ভারতের “নিজস্ব” প্রাণী হিসেবে পরিচিত। পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে ভারতের ১৭টি রাজ্যে বাঘ রয়েছে। এদেশে বাঘকে প্রাকৃতিক বাসভূমিতে পাওয়া যায়।

Read More
weather and 18 november

আবহাওয়ার গতিবিধি

বাংলার বিভিন্ন জেলায় শীতের পরশ। সকালে ও রাতে স্বল্প শীতের অনুভূতি। দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। বেলা বাড়তেই রোদের তীব্রতা বাড়ছে। উত্তরবঙ্গে তুষারপাত। তাপমাত্রা নামছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে ৷

Read More
wb governor ananda bose

বাংলার নতুন রাজ্যপাল

বাংলার নতুন রাজ্যপাল হলেন সি ভি আনন্দ বোস। জগদীপ ধনখড়ের পর স্থায়ী রাজ্যপাল হয়েছেন তিনি। স্বল্প সময়ের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিলেন লা গনেশন। সি ভি আনন্দ বোসের জন্ম কেরলের কোট্টায়ামে। রাষ্ট্রপতি ভবন থেকে রাজ্যের নতুন স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণা করা হয়।

Read More
horoscope

আজকের রাশিফল

শুক্রবার ০১ অগ্রহায়ণ ১৪২৯; ই: ১৮ নভেম্বর ২০২২ ♈/মেষ (Aries): আবেগপ্রবণ ও জেদী প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করা প্রয়োজন। আজ অনেক কিছুতে অর্থ ব্যয় করার সম্ভাবনা রয়েছে, ফলে একটি দক্ষ আর্থিক পরিকল্পনার প্রয়োজন হতে পারে। আজ বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য আদর্শ দিন। দীর্ঘসূত্রিতা কাজের বোঝা বৃদ্ধি করতে পারে। শুভ সংখ্যা:…

Read More
sunrise-5

সুপ্রভাত

আজঃ শুক্রবার ০১ অগ্রহায়ণ ১৪২৯; ই: ১৮ নভেম্বর ২০২২ জন্মদিনঃ বিপ্লবী বটুকেশ্বর দত্ত তিথি: কৃষ্ণ নবমী;পূর্বফাল্গুনী নক্ষত্র, রাত্রি ০৮:৪৭পর্যন্ত, পরে উত্তরফাল্গুনী নক্ষত্র;জন্মরাশি: সিংহ। সূর্যোদয়: ০৫:৫৪/ সূর্যাস্ত: ০৪:৪৮(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৪:৫৬; রাত-০৫:০১ভাটা আরম্ভ:- দিন-০৯:৪৬; রাত-০৯:৫১ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৪৮%বায়ু প্রবাহের সর্বাধিক গতি:…

Read More
g-20 summit and modi

জি-২০ সম্মেলন : পরবর্তী সভাপতিত্বের দায়িত্বে ভারত

জি-২০ সম্মেলনের পরবর্তী সভাপতিত্বের দায়িত্বে ভারত। এই দায়িত্বে বেছে নেওয়া হল ভারতকে ।ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত হয়েছে জি-২০ ভুক্ত দেশগুলির সম্মেলন ৷ উল্লেখ করা যায়, জি-২০ সম্মেলনে আলোচনা পর্বে ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচনা করতে দেখা গিয়েছে ৷ ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন ৷ এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী বিশ্বে বিশেষ বার্তা পৌঁছে দিতে পেরেছেন।

Read More
portugal and worldcup

বিশ্বকাপ ফুটবল আসরে পর্তুগাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্ব শেষ। অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দেশ ইংল্যান্ড। ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। আয়োজক দেশ কাতার। ওই দেশে এই টুর্নামেন্ট ৮টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ফুটবল আসরে অংশগ্রহণ করা দেশগুলির একঝলক তুলে ধরা হল। আজ পর্তুগাল।

Read More
ranking surya kumar

টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে শীর্ষে সূর্যকুমার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ব্যর্থ হলেও আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকায় এক নম্বর স্থান ধরে রাখলেন সূর্যকুমার যাদব। এই ভারতীয় ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৮৫৯। দুই নম্বরে রয়েছেন পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। পাক অধিনায়ক বাবর আজম তিন নম্বরে। এগারো নম্বরে রয়েছেন ভারতের বিরাট কোহলি। আঠারো নম্বরে রয়েছেন রোহিত শর্মা।

Read More
weather and 17 november

মেঘমুক্ত পরিষ্কার আকাশ

রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আভাস। আগামী সপ্তাহে পারদ নীচে নামার সম্ভাবনা। আজ কলকাতায় ১৮-র নীচে পারদ। আগামী সপ্তাহে রাজ্যের তাপমাত্রা আরও নামবে বলে জানানো হয়েছে। গতকাল ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। প্রতিটি জেলায় শীতের স্পেল শুরু হয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা ও শিশির দেখা যাচ্ছে ।

Read More