projyananda champion

দাবায় এশিয়া চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ-নন্ধিধা

তামিলনাড়ুর দুই দাবাড়ু এশিয়া চ্যাম্পিয়ন। এশিয়া উপমহাদেশের দাবা চ্যাম্পিয়নশিপ জয়ী হলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। পাশাপাশি মহিলা বিভাগে একই খেতাব পেয়েছেন পিভি নন্ধিধা। বি অধিবানের বিরুদ্ধে ৬৩ চালের ম্যাচে নবম রাউন্ডের ম্যাচে ড্র করলেন প্রজ্ঞানন্দ। এরপর নিশ্চিত হয়ে যায় তরুণ এই দাবাড়ুর খেতাব জয়।

Read More
pakisthan win south africa

শাদাব দাপটে জয় পাকিস্তানের

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ী হল পাকিস্তান। ৩৩ রানে জয়ী হয়েছেন বাবর আজমরা। প্রথমে ব্যাট করে ১৮৫ রান করে পাকিস্তান। এর প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। এরপর বৃষ্টির জেরে খেলা বন্ধ হয়। পরবর্তী সময়ে ডাকওয়ার্থ লুইস নিয়মে১৫ রান পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী খেলা হয় ১৪ ওভারের। লক্ষ্য মাত্রা ছিল ১৪২ রানের । ৩০ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৭৩ রান। জয়ী হয় পাক দল।

Read More
weather and 4 november

আবহাওয়া বার্তা

আবহাওয়া দফতর সূত্রের খবর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে এর প্রভাব পড়তে পারে । এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পথে এগোতে পারে। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, কলকাতার পারদ নামল। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি। জেলায় জেলায় শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে ।

Read More
horoscope

আজকের রাশিফল

শুক্রবার ১৭ কার্তিক ১৪২৯; ই: ০৪ নভেম্বর ২০২২ ♈/মেষ (Aries): আজ স্বাস্থ্য ভালো থাকবে। অর্থ সংক্রান্ত বিষয়ে স্ত্রীর সাথে মনোমালিন্যের আশঙ্কা। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। প্রেমের ক্ষেত্রে বিতর্কমূলক আলোচনা এড়িয়ে চলা প্রয়োজন। শুভ সংখ্যা: ৩ ♉/বৃষ (Taurus): অবাঞ্চিত চিন্তা-ভাবনা মন থেকে দূরে রাখা প্রয়োজন। বিনোদন ও রূপচর্চায় বেশি খরচ…

Read More
sunrise-5

সুপ্রভাত

আজঃ শুক্রবার ১৭ কার্তিক ১৪২৯; ই: ০৪ নভেম্বর ২০২২ জন্মদিনঃউদ্ভিদ বিজ্ঞানী জানকি অম্মলমানব কম্পিউটার শকুন্তলা দেবীচলচিত্র পরিচালক ঋত্বিক ঘটক তিথি: শুক্ল একাদশী, রাত্রি ০৬:৫৫ পর্যন্ত, পরে শুক্ল দ্বাদশী;পূর্বভাদ্রপদ নক্ষত্র;জন্মরাশি: কুম্ভ, রাত্রি ০৭:৫৮ পর্যন্ত, পরে মীন রাশি। সূর্যোদয়: ০৫:৪৬/ সূর্যাস্ত: ০৪:৫৩(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৬:৩২; রাত-০৬:৩৭ভাটা আরম্ভ:- দিন-১১:২২; রাত-১১:২৭ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১…

Read More
gujrat election

গুজরাট বিধানসভার নির্ঘন্ট ঘোষণা : রাজনৈতিক প্রচার উচ্চপর্যায়ে

গুজরাট বিধানসভা ভোটের ঘোষণা হল। আজ নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে,আগামী ১ ও ৫ ডিসেম্বর দু-দফায় ভোট গ্রহণ পর্ব চলবে গুজরাট রাজ্যে। ভোটের ফল প্রকাশ হবে ৮ ডিসেম্বর। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই নির্ঘন্ট জানিয়েছেন। গুজরাট বিধানসভায় মোট আসন সংখ্যা ১৮২টি।

Read More
health and ayurveda

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আয়ুর্বেদ দাওয়াই

বর্তমান সময়ে ডায়াবেটিস বা ব্লাড সুগারের সমস্যা বাড়ছে। তাই সতর্ক ও সাবধান হওয়াটা অত্যন্ত জরুরি। চিকিৎসক মহলের একাংশের মতে,টাইপ-ওয়ান ডায়াবেটিস ক্রনিক সমস্যা ৷ এর জন্য দায়ী জিন ৷ টাইপ-টু ডায়াবেটিস মূলত লাইফস্টাইল জনিত অসুখ ৷ আয়ুর্বেদশাস্ত্রে এই সংক্রান্ত বিষয়ে বেশ কিছু চিকিৎসা রয়েছে। ওষুধ, বিকল্প থেরাপি ও জীবনচর্চার মাধ্যমে এই রোগের উপশম সম্ভব বলেও জানিয়েছেন আয়ুর্বেদ চিকিৎসকরা। এক্ষেত্রে আয়ুর্বেদ চিকিৎসকদের বক্তব্য,বেশ কিছু ভেষজ রয়েছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে ৷

Read More
surya kumar rangking

আইসিসি র‍্যাঙ্কিং শীর্ষে সূর্যকুমার

আইসিসি র‍্যাঙ্কিং শীর্ষে ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। টি-২০ বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান দখল করলেন তিনি। চলতি টি-২০ বিশ্বকাপেও ছন্দে রয়েছেন যাদব। পাকিস্তানের মহম্মদ রিজওয়ান এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিলেন। এবার তাঁকে টেক্কা দিলেন সূর্যকুমার। টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিংয়ে এই সাফল্য এল। তাঁর রেটিং পয়েন্ট ৮৬৩। দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ রিজওয়ান।

Read More