horoscope

আজকের রাশিফল

বৃহস্পতিবার ২৭ পৌষ ১৪২৯; ই: ১২ জানুয়ারি ২০২৩ ♈/মেষ (Aries): অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা জীবনকে রসকষহীন করে তুলতে পারে। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আত্মীয়রা অপ্রত্যাশিত উপহার এনে দিলেও তাঁরাও সাহায্যের প্রত্যাশা আশা করতে পারে। শিল্প ও নাটকের সাথে যুক্ত ব্যক্তিরা সৃষ্টিশীলতার সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবে। শুভ সংখ্যা ৬ ♉/বৃষ…

Read More
sunrise-4

সুপ্রভাত

আজঃ বৃহস্পতিবার ২৭ পৌষ ১৪২৯; ই: ১২ জানুয়ারি ২০২৩ ভারতের জাতীয় যুব দিবস জন্মদিনঃস্বামী বিবেকানন্দস্বাধীনতা সংগ্রামী ভগবান দাসহেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তিরোধান দিবসঃ বিপ্লবী সূর্য সেন তিথি: কৃষ্ণ পঞ্চমী, দুপুর ০১:০৫ পর্যন্ত, পরে কৃষ্ণ ষষ্ঠী;পূর্বফাল্গুনী নক্ষত্র, সকাল ১১:৪৬ পর্যন্ত, পরে উত্তরফাল্গুনী নক্ষত্র;জন্মরাশি: সিংহ, সন্ধ্যা ০৬:০৮ পর্যন্ত, পরে কন্যা রাশি। সূর্যোদয়: ০৬:২২/ সূর্যাস্ত: ০৫:০৬(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:-…

Read More
vivekananda and birthday

স্বামীজি-র চিন্তা-চেতনা

বিশ্বের বিস্ময় স্বামী বিবেকানন্দ। তরুণ-যুবদের কাছে তিনি আদর্শ। তাঁর চিন্তা-চেতনা মানুষকে নতুন দিশা দেখিয়ে চলেছে আজও। তিনি বলেছিলেন,”পৃথিবীর সবচেয়ে বড়ো পাপ হলো নিজেকে দুর্বল মনে করা।” তাঁর মুখেই শোনা গিয়েছে,”অন্তরের কথাই মানুষের অন্তর স্পর্শ করে,আন্তরিকতাই মানুষকে অন্তরঙ্গ করিয়া তোলে।” তাঁর চিরন্তনী বাণী-র কথা উল্লেখ না করলেই নয় ।

Read More
rahul birthday

রাহুল দ্রাবিড়ের জন্মদিবস

১৯৭৩ সালের ১১ জানুয়ারি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় জন্মগ্রহণ করেছিলেন। ব্যাটিংয়ে তাঁর অসাধারণ দক্ষতা ছিল। তাঁকে “দা ওয়াল” ও “মিস্টার ডিপেন্ডেবল” বলে চিহ্নিত করা হতো। ইন্দোরে তিনি জন্মেছিলেন। তাঁর ক্রিকেটীয় জীবনে তিনি ১৬৪ টি টেস্ট খেলেছেন। একদিনের ম্যাচ খেলেছেন ৩৪৪টি। তাঁর টেস্ট ম্যাচে সেঞ্চুরির সংখ্যা ৩৬টি। একদিনের ম্যাচে তাঁর সেঞ্চুরির সংখ্যা ১২ টি। ২০০৪ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।

Read More
birat and win india

বিরাটের ব্যাটিংয়ে জয় ভারতের

গুয়াহাটিতে ৬৭ রানে লঙ্কা বধ করল ভারত। ভারত বনাম শ্রীলঙ্কার একদিনের সিরিজের প্রথম ম্যাচে ৬৭ রানে জয় পেল ভারত। টসে পরাজিত হয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭৩ রান তোলে টিম ইন্ডিয়া। প্রত্যুত্তরে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৩০৬ রানে। ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি। তিনি ৮৭ বলে ১১৩ রান করেছেন। ৪৫ তম ওয়ান-ডে শতরান করলেন তিনি।

Read More
weather and 11 janu

আবহাওয়ার খবর

আগামী সপ্তাহে শীতের আরও একটা স্পেল। আবহাওয়াবিদদের এমনটাই অনুমান । বাংলার জেলায় জেলায় এখন জাঁকিয়ে শীত। কুয়াশার আবহ।রোদের তীব্রতা সেভাবে নেই। মৌসম বিভাগের ওয়েদার আপডেট অনুযায়ী জানানো হয়েছে, কড়া ঠাণ্ডা থেকে মুক্তি পাওয়া যাবে।

Read More