রবীন্দ্রনাথের প্রচ্ছদে অশ্লীলতা: লেখকের চরম পদক্ষেপ, বই বের হবে না!
কলকাতা: রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে রচিত একটি বইয়ের প্রচ্ছদে অশ্লীল চিত্র ব্যবহারের ঘটনায় চরম পদক্ষেপ নিয়েছেন লেখক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। লেখকের অজান্তেই এই বিতর্কিত প্রচ্ছদ তৈরি করা হয়েছিল বলে জানান লেখক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লেখক ঘোষণা করেছেন, “ওই মলাটে বইটা বেরবে না।” তিনি আরও বলেছেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মননশীলতার ভিত। বিকৃত রুচির…

