অয়েল ইন্ডিয়া লিমিটেডে ৪ ইঞ্জিনিয়ার, কেমিস্ট

indian oil

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ড্রিলিং ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার ও কেমিস্ট পদে ৪ জনকে নিচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেডের অসম ডিভিশনে। ইঞ্জিনিয়ার নিয়োগ হবে ১ বছরের চুক্তিরভিত্তিতে এবং কেমিস্ট নিয়োগ হবে ৬ মাসের চুক্তিভিত্তিতে। তবে ভাল কাজের নিরিখে চুক্তির মেয়াদ বাড়তে পারে।

ড্রিলিং ইঞ্জিনিয়ার (পোস্ট কোড- CONT/ RF/ DE/2021-01): শূন্যপদ ২টি। পেট্রোলিয়াম এক্সপ্লোরেশনের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। থোক মাইনে ৫০,০০০ টাকা।

আইটি ইঞ্জিনিয়ার (পোস্ট কোড-CONT/ RF/ IT/2021-02): শূন্যপদ ১টি। কম্পিউটার সায়েন্স/ আইটি/ ই এন্ড সি ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। থোক মাইনে ৪৫,০০০ টাকা।

কেমিস্ট (পোস্ট কোড- CONT/ RF/ CHEM/2021-03): শূন্যপদ ১টি। কেমিস্ট্রির এমএসসি অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। থোক মাইনে ৫০,০০০ টাকা।

সবক্ষেত্রেই বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। প্রার্থীবাছাই হবে ১০০ নম্বরের পার্সোনাল ইন্টাভিউয়ের মাধ্যমে। এতে ৫০ নম্বর পেলে তবেই সফল হবেন।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://www.oil-india.com/ ওয়েবসাইটে। একটি সাদা কাগজে দরখাস্তের প্রিন্ট নিয়ে নেবেন। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন ও নির্ধারিত জায়গায় সই করবেন। এটির স্ক্যান করবেন। দরখাস্ত পাঠানোর আগে নিজের বয়সের প্রমাণপত্র, যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট সার্টিফিকেট স্বপ্রত্যয়িত করবেন ও তারিখ দেবেন। এবার সেগুলি স্ক্যান করে দরখাস্ত সহ পাঠাবেন ১৯ জানুয়ারির মধ্যে। এই ইমেল আইডিতে: con_app@oilindia.in. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *