এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনে ৫৯ প্রবেশনারি অফিসার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রবেশনারি অফিসার পদে ৫৯ জনকে নিচ্ছে এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনে। এটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে মুম্বাইয়ে।
প্রবেশনারি অফিসার: মোট শূন্যপদ ৫৯টি (অসং ২৫, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬, আর্থিকভাবে দুর্বল ৫ এবং এদের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ৪)। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ৩২,৭৯৫ – ৬২,৩১৫ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
প্রার্থীবাছাই হবে অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। অনলাইন পরীক্ষা থাকবে দুটি পার্ট। প্রথম পার্টে থাকবে ৫০ নম্বরের রিজনিং এবিলিটি (সময় ৪০ মিনিট), ৪০ নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ (সময় ৩০ মিনিট), ২০ নম্বরের কম্পিউটার নলেজ (সময় ১০ মিনিট), ৪০ নম্বরের জেনারেল অ্যাওয়ার্নেস (সময় ২০ মিনিট) এবং ৫০ নম্বরের কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (সময় ৪০ মিনিট) বিষয়ের মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন। দ্বিতীয় পার্টের ডেস্ক্রিপটিভ টাইপ পরীক্ষায় থাকবে ২০ নম্বরের এসে রাইটিং এবং ২০ নম্বরের প্রেসি রাইটিং (সময় ৪০ মিনিট)। মাল্টিপল চয়েজ পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষা হবে কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, মুম্বাই সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে।
এতে সফলদের হবে ৬০ নম্বরের ইন্টারভিউ। তখন ইন্টারভিউয়ের কললেটারের প্রিন্ট, সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট, জন্মতারিখের প্রমাণপত্র, কোনও সচিত্র পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদির মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন। পাশাপাশি ওইসবের জেরক্সও সঙ্গে রাখবেন।
কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে ৬,৫০৬ অফিসার
তফশিলি প্রার্থীদের প্রি-এক্সামিনেশন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। যাঁরা এই ট্রেনিং নিতে চান তাঁরা অনলাইন আবেদনপত্রে নির্দিষ্ট কলম পূরণ করতে হবে। প্রি-এক্সামিনেশন ট্রেনিংয়ের কললেটার ডাউনলোড করতে পারবেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ নাগাদ। তফশিলি প্রার্থীদের প্রি-এক্সামিনেশন ট্রেনিং হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ নাগাদ। অনলাইন পরীক্ষার কললেটার ডাউনলোড করতে পারবেন মার্চের প্রথম সপ্তাহে এবং অনলাইন পরীক্ষা হবে ১৪ মার্চ। অনলাইন পরীক্ষার ফলপ্রকাশ হবে ২০-৩১ মার্চের মধ্যে। এতে সফলদের ইন্টারভিউ হবে এপ্রিল মাস নাগাদ এবং চূড়ান্ত ফল প্রকাশিত হবে এপ্রিল/ মে মাস নাগাদ।
আবেদন করবেন অনলাইনে www.ecgc.in ওয়েবসাইটের মাধ্যমে, ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) এবং ইংরেজিতে নিজের হাতে লেখা ঘোষণাপত্র (৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। পরে আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৭০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১২৫) টাকা। ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অতিরিক্ত ফি প্রার্থীদেরই বহন করতে হবে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশনের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

