পুলিশের উদ্যোগে শিক্ষার আলো ইন্দোর বস্তিতে

Police school

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইন্দোর বস্তিতে শিক্ষার আলো জ্বালাচ্ছে পুলিশ কর্মীরা। সমাজের রক্ষক থেকে তাঁরা হয়ে উঠেছেন স্কুলের শিক্ষক। পুলিশ কর্মীরা বিনা পয়সায় স্কুল খুলেছেন বস্তিবাসী ছেলেমেয়েদের পড়াশোনার জন্য। প্রতি রবিবার সেখানে নিয়ম করে ক্লাস করানো হয় পড়ুয়াদের। স্কুলে পড়াশোনা শেখানোর পাশাপাশি ভালো মানুষ হওয়ার শিক্ষাও দিয়ে চলেছেন কনস্টেবল সঞ্জয় সানওয়ার, রঞ্জিত সিং ও আজব সিংরা। স্কুলের বাচ্চারাও বেশ খুশি পুলিশকর্মীদের সাথে ক্লাস করে।

সূত্রের খবর, সঞ্জয় সানওয়ারের উদ্যোগেই এই স্কুল। ইন্দোরে লালবাগ প্যালেসের কাছে নির্মিত হয়েছে এই স্কুল। তাঁর এই প্রয়াসে গরিব ঘরের ছেলেমেয়েরা আজ খুবই খুশি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় সানওয়ার স্কুলের যাবতীয় খরচ বহন করেন। তাঁর বেতনের একটা অংশ স্কুলের জন্যই ব্যয় করে থাকেন।
সূত্রের আরও খবর, ২০১৬ সালে মাত্র ২ জন ছাত্র নিয়ে শুরু করে ছিলেন এই স্কুল। পরে ছাত্র-ছাত্রী সংখ্যা বাড়তে শুরু করে। বর্তমানে শিশুদের সাথে তাদের অভিভাবক-রাও স্কুলে পড়তে আসছেন। প্রতি রবিবার দুপুর ১২ টা থেকে শুরু করে বিকেল ৩টে পর্যন্ত হয় ক্লাস। ক্লাসের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতাও করা হয়ে থাকে। শিশুদের পুরস্কারও দেওয়া হয়। বইখাতা থেকে শুরু করে পেন,ব্যাগ ও জামাকাপড় সবই কিনে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন সঞ্জয় ও তাঁর সহকর্মীরা।.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *