উত্তেজনার মধ্যেও ভারত-চিন সেনা প্রত্যাহারে সম্মত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গত ১৫ জুন রাতে রক্তক্ষয়ী সংর্ষের পর গালওয়ান উপত্যকা নিয়ে চিনের সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ আলোচনা ইতিবাচক এবং সদর্থক পরিবেশে হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী৷এই বিষয়ে সেনার পক্ষ থেকে প্রকাশিত সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছে, ২২ জুন, ২০২০ তারিখে মলডোতে ভারত এবং চিনের কর্পস কম্যান্ডার স্তরের বৈঠক ইতিবাচক এবং সদর্থক পরিবেশে অনুষ্ঠিত হয়৷ দু পক্ষের উত্তেজনা প্রশমনের জন্য সহমতের ভিত্তিতে বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে৷পূর্ব লাদাখের যে এলাকাগুলি নিয়ে মতবিরোধ রয়েছে, সেখানে কীভাবে সেনা প্রত্যাহার করা হবে তা নিয়ে আলোচনা হয়।ভবিষ্যতেও বার্তালাপ চলবে বলে সেনা সূত্রের খবর৷সোমবার ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে এক দফা আলোচনা হয়েছে৷পূর্ব লাদাখে নিয়ন্ত্রণরেখার ওপারে চিনা ভূখণ্ডের অন্তর্গত মলডোতে প্রায় ১১ঘন্টা ধরে এই বৈঠক চলে৷পূর্ব লাদাখ থেকে উভয়পক্ষই কীভাবে সেনা সরাবে, তা নিয়েই মূলত আলোচনা হয়৷সেনা প্রধান সূত্রে খবর, উভয় পক্ষের উত্তেজনার মধ্যেই মঙ্গলবার এবং বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে ও গ্রাউন্ড কম্যান্ডারদের থেকে রিপোর্ট নিতে লাদাখ যাওয়ার কথা সেনা প্রধানের৷

