পাকিস্তানের মাটিতে চিন, জবাবে ভারতও সমরসজ্জায় প্রস্তুত

Indo

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারতের বিরুদ্ধে সংঘাতে প্রস্তুত হচ্ছে চিন এবং করাচি বন্দরে রয়েছে চিনের নিউক্লিয়ার সাবমেরিন।অন্যদিকে, লাহোরে জে-১১ যুদ্ধবিমান নিযুক্ত করেছে চিন।পাকিস্তানকে সরাসরি চিনা ফৌজের সমরঘাঁটিতে পরিণত করা হয়েছে।লাদাখের সীমান্ত সঙ্কট নিয়ে ভারতের সঙ্গে আলোচনা বৈঠক এবং শান্তির বার্তার আড়ালে চিন চূড়ান্ত সংঘাতের প্রস্তুতি নিচ্ছে পুরোদমে।পাকিস্তানও এব্যাপারে চিনকে সরাসরি সহযোগিতা করছে।

গলওয়ান উপত্যকা এলাকায় সেনা ও যুদ্ধ উপকরণ বাড়ানোর পাশাপাশি এবার অন্য পরিকল্পনা করেছে চিন- ‘পাকিস্তানের মাটিকে যুদ্ধের জন্য ব্যবহার করা’। ভারত জানতে পেরেছে, পাকিস্তানের তিনটি বিমানবন্দরে চিনের বায়ুসেনার বেশকিছু ফাইটার জেট এসে পৌঁছেছে।শতাধিক সেনাও ইতিমধ্যেই সেখানে হাজির হয়েছে।চলছে আরও সৈন্য বাহিনী আনার প্রক্রিয়া।করাচি বন্দরে ২০১৭ সাল থেকেই চিনের সাবমেরিন রাখা ছিল।সূত্রের খবর, গত কিছুদিন ধরে সেই সাবমেরিনের সক্রিয়তা প্রবলভাবে বেড়েছে।
ভারতও সেইভাবেই প্রস্তুত হচ্ছে বলে জানা গিয়েছে।পাকিস্তানের মাটিকে যে চিন ব্যবহার করবেই, তার পূর্বাভাস ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের কাছে ছিল।সূত্রের খবর, আগ্রাসনের জবাব দিতে দেশের অন্য বেস থেকে পাক সীমান্তের পাঠানকোট, আম্বালা, চণ্ডীগড়ের এয়ারফোর্স বেসে একঝাঁক ফাইটার জেট নিয়ে আসা হয়েছে।হা‌ই অ্যালার্ট জারি করা হয়েছে আগ্রা ও গোয়ালিয়রে।জবাবি প্রস্তুতিতে পাঞ্জাব ও রাজস্থানের সীমান্তে বিপুল পরিমাণ সেনা সমাবেশ করছে ভারত।শুধু পশ্চিম সীমান্ত নয়, চিনের কৌশল আন্দাজ করে সিকিম ও অরুণাচল প্রদেশে ভারত সেনা বাড়াচ্ছে।তবে চিন আচমকা ধাক্কা খেয়েছে আমেরিকার কঠোর সিদ্ধান্তে।ভারত-বিরোধী আগ্রাসনের কারণেই ইউরোপ থেকে বিরাট সংখ্যক মার্কিন সেনা সরিয়ে আমেরিকা নিয়ে আসছে দক্ষিণ এশিয়ায়।প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সিকিম ও দার্জিলিং সীমান্তে বিশেষ নজরদারির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বেজিংয়ের সবথেকে বেশি আপত্তি ভারতের পরিকাঠামো নির্মাণ নিয়ে।লে-লাদাখ এলাকা জুড়ে ৩৩টি সড়ক নির্মাণ করছে ভারত।চিন সীমান্তের মুখে এই সড়ক নিয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।মোট ৭৩টি সড়ক নির্মাণ হবে।সূত্র মারফত জানা যায়, ইতিমধ্যে ২৮টির কাজ প্রায় সমাপ্ত হয়েছে। ৩৩টি সড়কের কাজ আটকে ছিল, তা শুরু করে দেওয়া হয়েছে।তার মধ্যে দু-টি সড়ক যাবে দৌলতবেগ ওল্ডিতে।এটি বিশ্বের অন্যতম সর্বোচ্চ এয়ারস্ট্রিপ।পাশাপাশি, মারীচ নাম দিয়ে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্সড টর্পেডো ডেকয় সিস্টেম প্রস্তুত করা হবে,যা যে কোনও ফ্রন্টলাইন যুদ্ধজাহাজেই মোতায়েন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *