godzillaBreaking News Enviornment 

‘গডজিলা’ ধুলো ঝড় আমেরিকার একাংশ ঢেকে দিয়েছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পাঁচ হাজার মাইল পথ পেরিয়ে সাহারা মরুভূমি থেকে বিশাল ধুলো ঝড় ঢেকে ফেলেছে আমেরিকার একাংশ। আর এই ধুলো ঝড়ের পথ মাপছে আন্তর্জাতিক স্পেস সেন্টার নাসা। নাসা সূত্রে খবর, আটলান্টিক পেরিয়ে আমেরিকায় এভাবে ঝড় এসে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে আয়তনে এটা বিরাট। এটি আদতে একটি ধুলো মেঘ।

সূত্রের খবর, পরিবেশবিদরা দীর্ঘ ৩৫০০ মাইল এই মেঘটির নাম দিয়েছেন ‘গডজিলা’। নাসার প্রকাশিত ছবি অনুযায়ী জানা যায়, আফ্রিকার পশ্চিম উপকূল থেকে উড়ে আসা এই ধুলো ঝড় আটলান্টিক, ক্যারিবিয়ান সাগর পেরিয়ে প্রবেশ করছে মেক্সিকো উপকূলে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মেটিওরলোজিস্ট প্যাট্রিক ব্লাড জানান, প্রতি গ্রীষ্মকালে এই ধরনের ধুলো ঝড় তৈরি হয়। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, অত্যন্ত শুষ্ক বাতাসের এই ঝড়ে ছোট্ট ছোট্ট ধূলিকণায় ভর্তি থাকে।

অন্যদিকে, পরিবেশবিদদের বক্তব্য, গত ৫০ বছরে এমন ঘন ধুলো ঝড় আর হয়নি। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত আমেরিকায় এই ঝড় থাকবে। তারফলে টেক্সাস, ফ্লোরিডা সহ বিভিন্ন প্রদেশের বাতাসে থাকবে অসংখ্য ধূলিকণা। বাতাসের গুণমান আরও খারাপ হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Related posts

Leave a Comment