করোনার নয়া উপসর্গের কথা ঘোষণা মার্কিন স্বাস্থ্য সংস্থার

Corona Sufer People

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনায় ৩টি নতুন উপসর্গের কথা জানিয়েছে মার্কিন স্বাস্থ্য সংস্থা। সূত্রের খবর, প্রাথমিক পর্বে চিনে করোনা সংক্রমণ ধরা পড়ার পর জ্বর, কাশি ও শ্বাসকষ্ট– এই ৩টি উপসর্গের কথা ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন নতুন লক্ষণ দেখা যায়। এবার ওই তালিকায় আরও ৩টি নতুন উপসর্গ সংযোজন করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি। এক্ষেত্রে বলা হয়েছে, নাক দিয়ে ক্রমাগত জল পড়া, ডায়রিয়া বা পেট খারাপ এবং বমি-বমি ভাব প্রভৃতি উপসর্গ। এ পর্যন্ত সব মিলিয়ে করোনার ১২টি উপসর্গ চিহ্নিত করেছে মার্কিন শীর্ষ স্বাস্থ্য সংস্থা।

উল্লেখ্য, এখনও পর্যন্ত জ্বর, সর্দি, শ্বাস-প্রশ্বাসের সমস্যা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, স্বাদ ও ঘ্রাণ না পাওয়া এবং গলা ব্যথা করোনার উপসর্গ হিসেবে চিহ্নিত হয়েছে। সিডিসি-র বক্তব্য, করোনা আক্রান্তের শরীরে উপসর্গ পৃথকভাবে বা অনেক সময় কয়েকটি লক্ষণ এক সঙ্গে ধরা পড়তে পারে। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, যাবতীয় সম্ভাব্য উপসর্গের কথা ওয়েবসাইটে বলা হয়নি। করোনার আবহে গবেষণা এগোবে ততই উপসর্গ সম্পর্কে তথ্য জানানো হবে। ওই সংস্থা সূত্রে আরও জানা যায়, করোনা পরিস্থিতিতে শরীরে প্রবেশের ১৪ দিনের মধ্যে এই উপসর্গগুলি শরীরে দেখা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *