ফের কলকাতার নাকের ডগায় পাকড়াও মাদক বোঝাই ট্রাক

3

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের জোনাল ইউনিট আজ ধুলাগড় টোল প্লাজার কাছাকাছি এনএইচ-৬ এক্সপ্রেসওয়েতে ১১০০ কেজি গাঁজা সহ একটি ট্রাক আটক করেন।

জানা গিয়েছে, নারকেলের আড়ালে J04C9200 ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। ট্রাক সহ পুলিশ ওড়িশার বাসিন্দা চৈতন্য হরিজন, বিহারের বৈশালী জেলার ধর্মেন্দ্র দাস ও উপেন্দ্র রায় নামে তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক করা গাড়ি ও মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত ওই তিন ব্যক্তিকে আগামীকাল ৩০ জুন হাওড়া আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *