চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Snapshot_1

আমার বাংলা নিউজ ডেস্ক,নিজস্ব প্রতিনিধি : কাঁকুড়গাছি ৩০ নম্বর রামকৃষ্ণ সমাধি রোডের কাছে এল আই জি কোয়াটারের বহুতল বিল্ডিং- এর দু- তলায় এক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে ,আজ সকালে ওই বাড়ির পরিচারিকা আসলে তিনি দেখতে পান , খাটের উপর পড়ে রয়েছে চিকিৎসকের মৃতদেহ। এরপর ফুলবাগান থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে ফুলবাগান থানা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই চিকিৎসকের নাম সনৎ কুমার বোস। তাঁর বয়স ৮২ বছর। তিনি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। ইতিমধ্যে পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহটি এন আর এস হাসপাতালে পাঠিয়েছে। ফুলবাগান থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *