ওয়েস্ট বেঙ্গল পিএসসি-র ৩৬টি পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ প্রকাশিত

PSC exam

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ক্লার্কশিপ সহ থমকে যাওয়া ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার ৩৬টি পরীক্ষা আগস্ট থেকেই হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। তবে মেইন পরীক্ষা হয়নি। সেই পরীক্ষা কবে হবে তা নিয়ে রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী ছিলেন দুশ্চিন্তায়। ঠিক এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

জানা গিয়েছে, প্রায় ৩৬টি পরীক্ষা জন্য সম্ভাব্য দিনক্ষণ নিয়ে পিএসসি-র কর্তাব্যক্তিরা ভাবনা-চিন্তা শুরু করেছেন। আপাতত ১৩ আগস্ট থেকে পরীক্ষাগুলি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী সময়ে করোনা পরিস্থিতি দেখে নির্ঘন্ট চূড়ান্ত করা হবে বলে পিএসসি সূত্রে জানা যায়। উল্লেখ্য, করোনার আবহে পাবলিক সার্ভিস কমিশন একাধিক পরীক্ষা বাতিল করে। নির্ধারিত ইন্টারভিউও নেওয়া সম্ভব হয়নি। পাশাপাশি ক্লার্কশিপ, মিসলেনিয়াস সার্ভিস ও সিভিল সার্ভিসের মতো পরীক্ষাগুলি রয়েছে।

সূত্রের আরও খবর, বটানিস্ট পদে নিয়োগ পরীক্ষা সম্ভাব্য দিন ধার্য হয়েছে ১৩ আগস্টের প্রথমার্ধে। আবার ওইদিনেই দ্বিতীয়ার্ধে হর্টিকালচারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের পরীক্ষা নেওয়া হবে। প্রসঙ্গত, ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষায় এবার ৫ লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন। শূন্যপদের সংখ্যা ছিল ২ হাজারেরও বেশি। এ বছরের ২৫ জানুয়ারি ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষা হয়। সূচি অনুযায়ী, গত ১৪ জুন মেইন পরীক্ষা হওয়ার কথা ছিল। করোনার প্রকোপে তা সম্ভব হয়নি। ওই পরীক্ষা জন্য আগামী ২৭ সেপ্টেম্বরকে সম্ভাব্য দিন হিসেবে ঘোষণা করেছে পিএসসি।

বাকি পরীক্ষাগুলির সূচির তালিকা পাবেন ওয়েস্ট বেঙ্গল পিএসসি-র (https://wbpsc.gov.in/) ওয়েবসাইটে।

পরীক্ষা সূচির বিবরণ বিবরণের জন্য ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *