অবশেষে পিছু হটল চিন, স্নায়ুযুদ্ধে জয়ী হল ভারত

Galwan Vally

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিনা বিদেশমন্ত্রীকে ফোনের পরই এলএসির তিন জায়গা থেকে পিছু হঠার সিদ্ধান্ত নিল চিনা সেনা। এমনিতেই ওই অঞ্চলে তাপমাত্রা বাড়ার কারণে দ্রুত গালওয়ান নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় চিনা সেনাদের তাঁবু জলে ডুবে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে সেখানে ঘাঁটি গেড়ে থাকা একরকম অসম্ভব হয়ে পড়েছে তাঁদের। ভারত-চিন উত্তাপ কমাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে কাজে লাগানো হয় ৷ তিনি চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে টেলিফোনে কথা বলেন ৷ ভারত-চিন সীমান্তে সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা হয় ডোভাল ও ওয়াং-এর মধ্যে ৷ তাঁদের মধ্যে কথায় ঠিক হয়, সামীন্তে স্থিতাবস্থা বজায় রাখার দায়িত্ব উভয়ের। তিনি আরও জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক ও শান্তিপূর্বক সহাবস্থানের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ৷ এরপর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনার গতিবিধি নিয়ন্ত্রণ করতে রাজি হয়ে, উভয়পক্ষ নিজেদের সেনা কিছুটা পিছিয়ে নেয়। আরও জানানো হয়, কোনও পক্ষই এমন কোনও কাজ করবে না যাতে সীমান্তে শান্তি বিঘ্নিত হয় ৷

সূত্রের খবর, গ্লোবাল টাইমসে প্রকাশিত চিনের বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী ৩০ জুন ভারত-চিন কম্যান্ডার স্তরের বৈঠকের পরই সীমান্ত শান্তি ফেরানোর জন্য পদক্ষেপ শুরু করেছে চিন ৷ তাঁদের সেনা সরানোর কাজও শুরু হয়েছে ৷ জানা যায়, প্রায় ১.৫ থেকে ২ কিলোমিটার পিছু হটেছে চিনা সেনা। মনে করা হচ্ছে, এবার স্নায়ুযুদ্ধে জয় হল ভারতের। গালওয়ান, হট স্প্রিং ও গোগরা তিনটি সংঘর্ষ এলাকা থেকেই সরেছে উভয় দেশের সেনা ৷ ভারত অবশ্য এবিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *