WhatsApp Image 2020-07-06 at 9.33.02 PMOthers 

মেডিকেলে জুনিয়র ডাক্তারদের অবস্থানের আজ ষষ্ঠ দিন।

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ করোনার পাশাপাশি নন কোভিড রোগীদের চিকিৎসা কিভাবে হতে পারে তা খতিয়ে দেখার জন্য এক্সপার্ট কমিটি আসার কথা ছিল আজ। গত শুক্রবার স্বাস্থ্যভবনে স্বাস্থ্য সচিব, ডিএইচএস এবং ডিএমই এর উপস্থিতিতে যে আট সদস্যের এক্সপার্ট কমিটি গঠিত হয়, তা আজ তিন দিন পরেও আসে তো নিই, এমনকি তার নোটিশ বা সদস্যদের অফিসিয়ালি জানানো হয় নি।
আমাদের মনে হচ্ছে, শুধুমাত্র মেডিকেল কলেজ কে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেই সূত্র ধরে সামগ্রিক ভাবে সরকারি স্বাস্থ্যনীতির ও করোনা মোকাবিলার যথাযথ পরিকল্পনার ত্রুটি গুলো আমরা সামনে আনার চেষ্টা করায় হয়তো আমাদের গলার স্বর কে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
কিন্তু এখনো আমরা বলছি, আমরা, জুনিয়র ডাক্তার রা, কিন্তু এই ত্রুটি সামলে কিভাবে যথাযথ স্বাস্থ্য নীতি ও করোনা মোকাবিলার মডেল বানানো যায়, সে বিষয়ে সরকার কে সাহায্যই করতে চাইছি।
কিন্তু, এর বদলে যা করা হচ্ছে তা কিন্তু এই ইঙ্গিত ই দেয় যে সব ধামাচাপা দিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন কে দমিয়ে দিতে চাওয়া হচ্ছে।
কিন্তু রোগীস্বার্থে, জনস্বাস্থ্যের স্বার্থে, স্বাস্থ্যশিক্ষার দাবিতে আমাদের আন্দোলন কিন্তু চলবেই, আমরা পিছু হটব না।

Related posts

Leave a Comment