Blood donation campHealth Others 

পান্ডুয়ায় রক্তদান উৎসব

আমার বাংলা কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ পান্ডুয়া বিধানসভার চেয়ারম্যান জাতীয় ফুটবলার সৈয়দ রহিম নবীর উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। জাতি ধর্ম নির্বিশেষে সবার রক্ত কিন্তু এক। প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সৈয়দ রহিম নবীর এই ডাকে সাড়া দিয়ে ও অনুপ্রাণিত হয়ে আজ হুগলি জেলার পান্ডুয়া অঞ্চলের ৯০ জন যুবক-যুবতী রক্তদান করলেন। পান্ডুয়া বালিহাটা আপনজন লজে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল।

এই রক্তদান শিবিরে যে সকল নেতৃবৃন্দের উপস্থিতি রক্তদাতাদের উৎসাহ দান করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, পান্ডুয়া ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য সহ বহু সাধারণ মানুষ।

রক্তদান শিবিরে এলাকার এক ঝাঁক তরুণ প্রজন্মের রক্তদানের প্রতি আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অজয় রায়, ফিরোজ নবী, প্রণব প্রামানিক সহ এক ঝাঁক তরুণ নেতার উদ্যোগে পান্ডুয়ার যুব সমাজের কাছে আজ ছিল রক্তদান মহোৎসব।

Related posts

Leave a Comment