Bidhannagar actionAccident Breaking News 

বিধাননগর দক্ষিণ থানা এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিধাননগর দক্ষিণ থানা এলাকার থাকদাঁড়ির দিলের ভেরিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সূত্রের খবর, ভেরি দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ। প্রায় ২০ টি বাইক ভাঙচুর ও গুলি-বোমা মারা হয় বলে অভিযোগ। আহত দু-পক্ষের বেশ কয়েকজন। ঘটনার তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

সূত্রের আরও খবর, আজ বিকালে দীপঙ্কর প্রামানিক, যে নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ঘনিষ্ঠ বলে দাবি করেন, যখন থাকদাঁড়ির দিলের ভেরিতে বসে থাকেন, সেই সময় বিধাননগর পৌর নিগমের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর অনুগামী প্রায় ২০০-২৫০ জন লোক তাঁদের উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। এক্ষেত্রে তাঁদের আরও অভিযোগ, এলোপাথাড়ি গুলি ও বোমা ছুঁড়তে থাকে ওই হামলাকারীরা। ভেঙে ফেলা হয় প্রায় ২০টির মতো বাইক।

বেশ কিছু বাইক ভেরির মধ্যে ফেলেও দেওয়া হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, মূলত ওই দিলের ভেরি দখল করার উদ্দেশ্যেই এই হামলা চলে বলে দীপঙ্কর প্রামানিকের অভিযোগ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বাইক গুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে।

Related posts

Leave a Comment