ডলার ভাঙানোর নাম প্রতারণায় গ্রেপ্তার ৪
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: এবার ডলার ভাঙানোর নাম করে প্রতারণার ছবি সামনে এল।সূত্রের খবর, সেই প্রতারণার ঘটনায় গ্রেফতার হল ৪ প্রতারক।তাদের গ্রেফতার করে নিউটাউন ইকোপার্ক থানার পুলিশ।তাদের বিরুদ্ধে ৯০ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রের খবর, গত ২৯ জুন তারিখে বনগাঁর বাসিন্দা সুবীর মন্ডল ইকোপার্ক থানায় এসে অভিযোগ করেন, তাঁর কাছে চার জন এসে বলেন তাদের কাছে ২০ ডলার আছে।
লকডাউনের কারণে অর্থনৈতিক সমস্যার কারণে সেটি ভাঙাতে চাই। সেটা ভাঙিয়ে দিলে তারা তাঁকে পঞ্চাশ শতাংশ টাকা দেবে বলেও প্রতিশ্রুতি দেয়। সেই মতো চুক্তি ঠিকঠাক সম্পন্ন হয়।এতেই ওই প্রতারকরা অভিযোগকারীর বিশ্বাস অর্জন করতে সক্ষম হয় বলে তিনি জানান।ওই অভিযোগকরি আরও জানান, কয়েকদিন পর তার সাথে ফের ওই চার প্রতারক যোগাযোগ করে এবং জানায় তাদের কাছে ১৩০০ ডলার রয়েছে। এক লাখ টাকা দিলে সেই ১৩০০ ডলার দিয়ে দেবে। সেই মতো নিউটাউন এলাকায় একটি জায়গা ঠিক করা হয়।
সেখানেই ৯০ হাজার টাকা নিয়ে আসতে হবে অভিযোগকারীকে। তখন প্রতারকের হাতে ৯০ হাজার টাকা দিলে প্রতারকরা গামছায় বাধা একটি থলে দেয় অভিযোগকারীকে এবং বলে এখানে পুলিশ ঘোরাঘুরি করছে, তাই একটি আড়ালে গিয়ে খুলে দেখে নিতে।অভিযোগকারী যখন কাছে একটি নির্জন জায়গায় গিয়ে থলে খোলে দেখে তার মধ্যে শুধু কাগজ রয়েছে।তড়িঘড়ি যেখানে ডিল হয়েছে সেখানে গিয়ে দেখে কেউ নেই।এরপর ইকোপার্ক থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে হাতিয়ারা বাস স্ট্যান্ড থেকে চার অভিযুক্তদের গ্রেফতার করে।এরা হাতিয়ারা ,ঘূণি ,ভাটপাড়া ও নদিয়ার বাসিন্দা বলে জানা গেছে।

