করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

bolsonaro

আমার বাংলা অনলাইন ডেস্কঃ করোনা সংক্রমনিত ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো। তবে তিনি পুরোপুরি ঠিক আছেন বলে জানিয়েছেন।৬৫ বছর বয়সি বোলসোনারো নিজেই একথা ঘোষনা করেছেন। তিনি এই বিষয়টিকে বরাবরেই মত গুরুত্ব দেননি।করোনা ভাইরাসে জেরবার দেশ। অর্থনীতির হাল বেহাল।বোলসোনারো প্রথম থেকেই লকডাউনের বিরোধী। অর্থনীতির দরজা খোলার পক্ষে প্রচার চালিয়ে গিয়েছেন বারবার।সূত্রের খবর, তাঁকে চিকিৎসকরা ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিলেও বারবার তিনি মিশে গিয়েছেন জনগণের সঙ্গে মাস্ক না পরেই।আবার অনুগামীদের সঙ্গে হাতও মেলানোতেও দেখা গিয়েছে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *