গণধর্ষণের পর স্কুল থেকে উদ্ধার শিক্ষিকার বিকৃত মৃতদেহ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সোমবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি শিক্ষিকা। প্রায় ৩৬ ঘণ্টারও বেশি সময় পর মঙ্গলবার স্থানীয় এক স্কুলের ক্লাসরুমের ভেতর থেকে উদ্ধার হল ৫২ বছরের ওই শিক্ষিকার মৃতদেহ। ঝলসানো মুখ, অবিন্যস্ত পোশাক। দেহে একাধিক আঘাতের চিহ্ন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিক্ষিকাকে খুনের আগে গণধর্ষণ করা হয়। তারপর মুখ বিকৃত করে দেওয়া হয় অ্যাসিডে।নৃশংস ঘটনাটি ঘটেছে অসমের উদালগুড়িতে। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের তরফে পুলিশের কাছে নিখোঁজের ডায়েরি করে পরিবার।
পরে স্থানীয় মানুষজনের সহায়তায় স্কুলেরই একটি শ্রেণিকক্ষ থেকে শিক্ষিকার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। স্কুলের নাম ইউএন ব্রহ্ম অ্যাকাডেমি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিভাগ।রাজ্য পুলিশের ডিজি ভাস্করজ্যোতি মহান্ত ট্যুইট করে জানান, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনয়ালের নির্দেশে সিআইডি এবং ফরেনসিকের একটি দল উদালগুড়ি থানার পুলিশকে তদন্তে সহায়তা করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। যত দ্রত সম্ভব দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে আশ্বাস পুলিশের।
— ছবি প্রতীকী

