ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডে ২২০ ট্রেনি ও অ্যাসিস্ট্যান্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডে ২২০ ট্রেনি ও অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে। অ্যাসিস্ট্যান্টের শূন্যপদ ৩টি, ম্যানেজমেন্ট ট্রেনির শূন্যপদ ৩৬টি, সিনিয়র ট্রেনির শূন্যপদ ৫৯টি, ডিপ্লোমা ট্রেনির শূন্যপদ ৭টি এবং ট্রেনির শূন্যপদ ১১৫টি। ম্যানেজেমন্ট ট্রেনির ক্ষেত্রে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিএসি, এমএসসি, সঙ্গে এমবিএ ইত্যাদি পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাধারী হতে হবে। ট্রেনির ক্ষেত্রেও অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিএসি বা গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। বাকি সব পদের ক্ষেত্রে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিগ্রি বা ডিপ্লোমাধারী হতে।

দরখাস্ত জমার শেষ তারিখের হিসেবে বয়স হতে হবে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ৩০, ম্যানেজমেন্ট ট্রেনি, সিনিয়র/ ডিপ্লোমা ট্রেনি ও ট্রেনির ক্ষেত্রে ২৭ এবং ট্রেনি (মেট)-এর ক্ষেত্র ২৫ বছরের মধ্যে। তফশিলিরা এবং শারীরিক প্রতিবন্ধীরা ৫, ওবিসিরা ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।

অ্যাসিস্ট্যান্ট পদের মাইনে ২২,০০০ – ৭৭,০০০ টাকা, ম্যানেজমেন্ট ট্রেনি পদের স্টাইেপেন্ড মাসে থোক ৪৭,৪৮০ টাকা, সিনিয়র/ ডিপ্লোমা ট্রেনি পদের স্টাইপেন্ড মাসে থোক ২৬,১১৪ টাকা, ট্রেনি পদের স্টাইপেন্ড (ডিএ-সহ) থোক ২০,১৭৯ টাকা এবং ট্রেনি (মেট) পদের স্টাইপেন্ড থোক ১৯,৫৮৬ টাকা।

প্রার্থিবাছাই হবে প্রথম ধাপে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), সিবিটির নম্বরের ওপর ভিত্তি করে দ্বিতীয় ধাপে ইন্টারভিউ ও নথিপত্র যাচাই বা স্কিল টেস্টের মাধ্যমে (যেখানে যেমন প্রযোজ্য)। এরপর প্রথম ও দ্বিতীয় ধাপের ভিত্তিতে তৃতীয় ধাপে চূড়ান্ত বাছাই। সিবিটি হতে পারে আগস্টে।

অনলাইন আবেদনের পদ্ধতি এবং দরখাস্ত করার শুরু ও শেষ তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন www.indiaseeds.com ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *