UGC, DelhiOthers 

১১ সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ইউজিসি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে ১১ জন (অসংরক্ষিত ৭, তফশিলি জাতি ১, ওবিসি ২, আর্থিকভাবে দুর্বল ১) প্রথম বা দ্বিতীয় শ্রেণীর পিজি ডিগ্রিধারী নিচ্ছে ইউনিভর্সিটি গ্রান্টস কমিশন। প্রথমে ২বছরের প্রবেশন। স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স বা অন্যতম বিষয় স্ট্যাটিস্টিক্স সহ ইকনমিক্স/ কমার্সের প্রথম বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন/স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজের জ্ঞান থাকতে হবে। কেন্দ্র বা রাজ্য সরকারি দপ্তরে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী তফশিলি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন।

মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।সঙ্গে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা। প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা/ স্কিল টেস্টের মাধ্যমে।

দরখাস্ত করবেন অনলাইনে www.ugc.ac.in/jobs ওয়েবসাইটের মাধ্যমে, ….. মধ্যে। এরজন্য প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। প্রথমেই ২০০ কেবি সাইজের মধ্যে নিজের ছবি স্ক্যান করে নেবেন। অনলাইনে আবেদনের প্রিন্ট নিয়ে তা অন্যান্য প্রয়োজনীয় প্রমাণপত্রের কপি -সহ হার্ড কপি পাঠাতে হবে। এই ঠিকানায়: The Secretary, University Grants Commission, Bahadurshah Zafar Marg, New Delhi – 110 002. যাঁরা কর্মরত তাঁরা প্রপার চ্যানেলের মাধ্যমে দরখাস্ত পাঠাবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment