catch and kill filterBreaking News Technology 

করোনা প্রতিরোধে নিকেলের ‘ক্যাচ অ্যান্ড কিল’ ফিল্টার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিজ্ঞানীরা নতুন একটি এয়ার ফিল্টার তৈরি করেছেন, যেটিকে তাঁরা বলছেন ‘‌ক্যাচ অ্যান্ড কিল’‌ করোনা ভাইরাস ফিল্টার। মানে একদিকে যেমন এই ফিল্টারে করোনা ভাইরাস ধরা পড়বে, তেমনই সঙ্গে সঙ্গে সে মরবেও। তাঁরা মনে করছেন, বদ্ধ জায়গা, যেমন অফিস, স্কুল, প্রভৃতিতে এই এয়ার ফিল্টারের সাহায্য নিলে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটা রুখে দেওয়া সম্ভব হবে। তাঁদের মনে হয়েছে, বিমানেও করোনা সংক্রমণ রুখতে এই এয়ার ফিল্টার ব্যবহার করা যেতে পারে।

মেটেরিয়ালস টুডে ফিজিক্স জার্নালে প্রকাশিত ইউনিভার্সিটি অফ হাউস্টন –এর গবেষকদের একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, কোভিড-১৯ ভাইরাস এসএআরএস-সিওভি-২ ৯৯ শতাংশ পর্যন্ত ধ্বংস করতে পারবে এই এয়ার ফিল্টারটি। বলা হয়েছে, এটি নিকেলের তৈরি এবং এর উষ্ণতা প্রায় ২০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফলে এর মধ্যে দিয়ে ভাইরাস যেতে গেলেই উষ্ণতার কারণে তার মৃত্যু হবে।

গবেষণার অংশীদার বিজ্ঞানী ঝিফেং রেন জানিয়েছেন, হাসপাতাল, অফিস, বিমান, ক্রুজ শিপ প্রভৃতি জায়গায় এটি ব্যবহার করা যাবে সহজে। এখনও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা যা তথ্য দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, করোনা ভাইরাস ৭০ ডিগ্রি সেলসিয়াসের ওপর বাঁচতে পারে না। নিকেলের তৈরি এই ফিল্টারটি আরও অনেক বেশি উষ্ণতা ধারণ করে। ফলে সহজেই অনুমান করা যায়, করোনা ভাইরাসের মৃত্যু এই ফিল্টার নিশ্চিত করতে পারবে সহজেই।

Related posts

Leave a Comment