আর পরকীয়া নয়, এবার বৈধ স্বামী-স্ত্রী হিসেবে পর্দায় ফিরছেন জুন আন্টি ও অনিন্দ্য!

“শ্রীময়ী” ধারাবাহিকের জনপ্রিয় জুন আন্টি ও অনিন্দ্য জুটি আবারো ফিরছে নতুন ধারাবাহিক “রোশনাই” তে। এবার তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন। ঊষসী চক্রবর্তী “রোশনাই” ধারাবাহিকে শ্রীময়ীর সতীনের ভূমিকায় অভিনয় করবেন।

“শ্রীময়ী” তে খলনায়িকা হলেও ঊষসী দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। এবার তিনি আবারো খলনায়িকা চরিত্রে অভিনয় করবেন।অন্যদিকে, লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক “রোশনাই” তে শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন অনুষ্কা গোস্বামী।

নতুন কাজ নিয়ে ঊষসী বলেন, “হ্যাঁ, এই সিরিয়ালে আমরা স্বামী-স্ত্রী। তবে আমার চরিত্রটা খানিকটা খলনায়িকাই বলা যেতে পারে। লীনাদির সঙ্গে কাজ করা আমার কাছে একটা ঘর ওয়াপসি। ছোটবেলা থেকে ওঁদের হাউসে কাজ করেছি এবং যত বার করেছি, দর্শকেরা আমার খুব প্রশংসা করেছেন। সেটা ‘সোনার হরিণ’ হোক কিংবা ‘শ্রীময়ী’। আর সুদীপের সঙ্গে কাজ খানিকটা নস্ট্যালজিয়ার মতো…।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *