বাবার প্রিয় শহরে এসে আবেগপ্রবণ বাবিল! দার্জিলিংয়ে কেমন ভাবে ছুটি কাটালেন ইরফান-পুত্র?

ইরফান পুত্রের মা সুতপা শিকদার হলেন বাঙালি। তাই বাঙালির প্রতি একটা অদ্ভুত ধরনের ভালোবাসা বা টান রয়েছে ইরফান খান পুত্র বাবিল খানের। ইরফানের পুত্র বাবিল খান দার্জিলিং এ নতুন ছবির শুটিংয়ের সূত্রে রয়েছেন। তিনি স্থানীয়দের সঙ্গে আড্ডা দিয়ে এবং সেখানকার খাওয়ারের মজা নিয়ে সময় কাটাচ্ছেন।

বাবিল খান অভিনয় জগতে পা রেখেছেন ‘কালা’সিরিজ নামক ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে। তার অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। দার্জিলিঙে নতুন ছবির কাজে যেমন তিনি ব্যস্ত, তেমনি শুটিংয়ের ফাঁকে ব্যস্ত রয়েছেন স্থানীয়দের সঙ্গে মজা করে এবং সেখানকার খাওয়া মোমো ও থুকপা খেয়ে।

দার্জিলিংয়ের শুটিংয়ের ফাঁকে সাধারণ মানুষের সঙ্গে বাবিল এমনভাবে মিশে গেছেন যেন তাদের খুবই কাছের লোক তিনি। কখনো তাকে দেখা যাচ্ছে বিভিন্ন রেস্তোরাতে, কখনো বা দেখা যাচ্ছে তার অনুগামীদের সঙ্গে ছবি তুলতে। ইরফান পুত্রকে অনুরাগীদের সঙ্গে বিভিন্ন রকম আলাপচারিতায় দেখতে পাওয়া যায় এবং সেই প্রসঙ্গে তার সাম্প্রতিক ছবি ‘দ্য রেলওয়ে ম্যান’ এর প্রসঙ্গ উঠে এসেছে। বাবিল তার সমাজ মাধ্যমের পাতাতে বিভিন্ন রকম ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তার দার্জিলিঙে কাটানো বিশেষ মুহূর্ত। অনুরাগীদের সঙ্গে এত কাছের তিনি হয়ে উঠেছেন যে তার ভক্তরা মনে করেন ইরফান পুত্র একেবারে তার বাবার মতই বিনম্র হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *