ভারতীয় সিনেমার প্রখ্যাত কৌতুক অভিনেতা প্রয়াত জগদীপ

jagdeep

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রয়াত জগদীপ(৮১)। তাঁর আসল নাম সৈয়দ ইস্তিয়াক আমেদ জাফরি।তিনি ছিলেন ভারতীয় সিনেমার বিখ্যাত কৌতুক অভিনেতা।তাঁর অভিনীত ‘শোলে’ সিনেমায় সুর্মা ভূপালীর অভিনয় চিরদিন মনে থাকবে ভারতীয় সিনেমাপ্রেমীদের।ছবিটি ৪৫ বছর পার করেছে।জয়,-বিরু-বাসন্তী-গব্বরের পাশাপাশি সুর্মা ভূপালীর অভিনয়ও দেশের সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছিল।উল্লেখ্য, তিনি বি আর চোপড়ার আফসানা ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন।এরপর দো বিঘা জমিন, মুন্না, আর পার,হাম পঞ্চি এক ডাল কে,পাগলী প্রভৃতি ছবিতে তিনি অনবদ্য অভিনয় করেছেন।মোট ৪০০টি ছবিতে তিনি অভিনয় করেছেন।বেশ কয়েকটি ছবিতে তিনি নায়কের ভূমিকায়ও অভিনয় করেছেন।উল্লেখ্য, তিনি শেষ ছবি করেছেন ৮ বছর আগে “গলি গলি চোর হ্যায়”। সুরমা ভূপালী নামে একটি ছবির পরিচালনাও করেন তিনি।সেখানে অমিতাভ ও ধর্মেন্দ্রকে অতিথি শিল্পী হিসেবে রেখেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *