পিন্ডিরার পাহাড়পুরে রক্তদান অনুষ্ঠান

Pindira

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আমাদের এক একটি ভালো কাজ ও মহৎ উদ্যোগেই হতে পারে একটি সমাজের কল্যাণ। এরূপ একটি কল্যাণকর কাজ হল রক্তদান। তাই আজ ১১ জুলাই, শনিবার পিন্ডিরা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার সহযোগিতায় পাহাড়পুরে রক্তদান উৎসব আয়োজিত হল। অনুষ্ঠানে ৫৬ জন রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু, প্রাক্তন ভারতীয় ফুটবলার সৈয়দ রহিম নবি, এলাকার প্রধান অঞ্জনা মণ্ডল, উপপ্রধান সুকুমার বাগ, ও অন্যান্য বিশিষ্টরা। অভীক ঘোষাল এর উদ্যোগে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *