Industry LabourOthers 

শ্রমিকদের দৈনিক কাজের সময় ৮ ঘন্টাইঃ কেন্দ্র

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শ্রমিকদের দৈনিক কাজের সময় ৮ ঘন্টাই থাকছে বলে জানা গিয়েছে। একথা উল্লেখ করা হয়েছে কেন্দ্রের খসড়া শ্রমবিধিতে। সূত্রের খবর, ভারতে যে-কোনও ক্ষেত্রের শিল্পে শ্রমিকদের দিনে ৮ ঘন্টা কাজ করতে হবে। এক্ষেত্রে তাঁরা সর্বোচ্চ ১ ঘন্টার বিরতি নিতে পারবেন। সংসদে পাশ হওয়া শ্রম কোডকে সামনে রেখে এবার গোটা দেশের জন্য যে নতুন বিধি চালু করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, লকডাউনের সময় প্রায় ১২টি রাজ্য দিনে কাজের সময় ৮ থেকে বাড়িয়ে ১০ বা ১২ ঘন্টা করার ব্যাপারে অর্ডিন্যান্স জারি করে। আগামী দিনে তা বাতিল হবে বলেই মনে করা হচ্ছে।

এ প্রসঙ্গে বিশেষজ্ঞ মহল সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় আইন বা বিধির ঊর্ধ্বে রাজ্যের আইন হতে পারে না। প্রসঙ্গত, গত ৭ জুলাই এই বিধির ৮৬ পাতার খসড়া প্রকাশ করে শ্রমমন্ত্রক। আরও জানা যায়, এ নিয়ে কোনও আপত্তি থাকলে ৪৫ দিনের মধ্যে তা জানাতে পারবে রাজ্য সরকার। পাশাপাশি শ্রমিক সংগঠন ও বণিকসভাগুলিও এ বিষয়ে জানাতে পারবে। এমনকী ব্যক্তিগতভাবে আপত্তি জানাতে বা পরামর্শ দিতে পারবেন, এমনও জানিয়েছে মন্ত্রক। আবার আগামী সেপ্টেম্বরে ৫০ কোটি শ্রমিকের জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে মন্ত্রক। রাজ্যের শ্রম দপ্তরও শীঘ্রই এ বিষয়ে বৈঠক করে অবস্থান স্পষ্ট করবে, এমনও জানা গিয়েছে।

Related posts

Leave a Comment