নিষিদ্ধ চিনা অ্যাপ : সদুত্তর চায় কেন্দ্র

Chinese APPS

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিষিদ্ধ চিনা অ্যাপগুলির কাছে ৭৯টি প্রশ্নের জবাব চেয়েছে কেন্দ্র। সূত্রের খবর, লাদাখে ভারত-চিন সংঘর্ষের আবহে টিকটক-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র। এবার ওই অ্যাপগুলির কাছে ৭৯টি প্রশ্নের জবাব চেয়ে পাঠাল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক। জানা গিয়েছে, মূলত সংস্থার কর্পোরেট কাঠামো, অ্যাপের মূল সংস্থার গঠনতন্ত্র, অনুমোদিত ডেটা অ্যাক্সেস, সার্ভার, ব্যবহারকারীদের সুরক্ষা এবং নজরদারির মতো বিষয় নিয়ে যাবতীয় তথ্য চেয়ে পাঠানো হয়েছে। এক্ষেত্রে জানানো হয়েছে, আগামী ২২ জুলাইয়ের মধ্যে যাবতীয় প্রশ্নের সদুত্তর না পাওয়া গেলে অ্যাপগুলি পাকাপাকিভাবে নিষিদ্ধ করা হবে বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। আবার আরও জানা যায়, নিষিদ্ধ হওয়ার পর থেকে নিজেদের সপক্ষে যুক্তি সাজিয়ে চলেছে চিনের বাইটডান্স সংস্থা। এক্ষেত্রে ব্যবসা বাঁচানোর জন্য বেজিংয়ের থেকে দূরত্ব বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করছে তারা, এমনও জানা গিয়েছে। আবার সংস্থার অন্দরেও ব্যাপক পরিবর্তন ঘটানো হয়েছে বলেও খবর। টিকটকের জন্য পৃথক পরিচালন বোর্ড তৈরি হচ্ছে, এমনও খবর পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *