সাফল্যের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে নেই কলকাতা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রকাশিত হল ২০২০ সালের বছরের মাধ্যমিকের ফল। এক সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ওই বৈঠকে তিনি জানান, ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে। ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। এবছর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি। অর্থাৎ ১২.৭২ শতাংশ।
তিনি আরও জানান, সাফল্যের নিরিখে পূর্ব মেদিনীপুর সবথেকে এগিয়ে। সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ। এরপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও কলকাতা। কলকাতায় পাশের হার ৯১.০৭ শতাংশ। যদিও প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থানে নেই কলকাতার কোনও পড়ুয়া। প্রথম তিনে থাকা ৬ জনই জেলার।

