galsi-accidentAccident 

বর্ধমানের কাছে গ্যাস ট্যাঙ্কার উল্টে ভয়াবহ দুর্ঘটনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বর্ধমানে গলসির বড়মুড়িয়া এলাকায় বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ির ওপর উঠে পড়ে। স্থানীয় সূত্রের খবর, ট্যাঙ্কারের নীচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ৷ ট্যঙ্কারের নীচে চাপা পড়ে গাড়িতেই মৃত্যু হয় দুই আরোহীর। ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ সেখানে পৌঁছায়। ক্রেন দিয়ে গ্যাস ট্যাঙ্কারের নীচে পরে থাকা গাড়িটি বের করা হয়। উদ্ধার করা হয় দুটি মৃতদেহ। দু্র্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ২ নং জাতীয় সড়ক।

Related posts

Leave a Comment