স্বাস্থ্যবিধি ও সুরক্ষা মেনে অসহায় মানুষের পাশে দক্ষিণ-পূর্ব রেল

South Eastern Railway-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে সঙ্কটে পড়েছেন বহু মানুষ। এবার নিরন্ন ও অসহায় মানুষের পাশে দক্ষিণ-পূর্ব রেল। সূত্রের খবর, সংস্থার ৪টি ডিভিশনের স্টেশন তার পার্শ্ববর্তী এলাকায় লক্ষাধিক প্রান্তিক মানুষের মুখে অন্ন তুলে দিয়ে রীতিমতো নজির গড়ল দক্ষিণ-পূর্ব রেল। রেল সূত্রের খবর, লকডাউন আবহে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৭৭ হাজার প্যাকেট রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে প্রায় ৯৫ হাজার প্যাকেট খাবার সরবরাহ করেছে ইন্ডিয়ান রেলওয়ে কাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। অন্যদিকে দক্ষিণ-পূর্ব রেলের অধীনে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা এবং কর্মীরা দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। রান্না করা খাবার ছাড়াও কয়েক লক্ষ মানুষকে রেশনও বিলি করা হয়েছে। যাবতীয় স্বাস্থ্যবিধি ও সুরক্ষা মেনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *