Sava KarimOthers Sports 

ভারতীয় ক্রিকেট বোর্ডের পদ থেকে ইস্তফা সাবার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিসিসিআইয়ের ক্রিকেট অপারেশনসের জেনারেল ম্যানেজার পদ থেকে ইস্তফা দিলেন সাবা করিম। সূত্রের খবর, গত ২০১৭ সালের ডিসেম্বরে এই পদে তিনি নিয়োগ হন। দেশের এই প্রাক্তন ক্রিকেটারটির কাজে অসন্তোষ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের আরও খবর, মূলত করোনা আবহে কীভাবে ঘরোয়া ক্রিকেট শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট কোনও প্ল্যান তৈরি করতে পারেননি সাবা করিম। উল্লেখ্য, করোনার আবহে ঘরোয়া মরশুম অনিশ্চিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে কীভাবে ঘরোয়া ক্রিকেট চালু করা যায় তা নিয়ে কোনওরকম পরিকল্পনা বোর্ডের কাছে পেশ করতে পারেননি সাবা। বিসিসিআই তাঁকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment