হঠাৎই অসুস্থ সোমেন মিত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হঠাৎই অসুস্থ হলেন সোমেন মিত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পারিবারিক সূত্রের খবর, শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

