নিউটাউনে গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য, গ্রেপ্তার স্বামী

Snapshot_0

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: আগুনে পুড়ে মৃত্যু হল এক গৃহবধূর। পুড়িয়ে মারার অভিযোগ করল মৃতের পরিবার। এর পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হল স্বামীকে। সূত্রের খবর, চাহিদা মতো টাকা দিতে না পারায় ঝামেলা ও মারধরের অভিযোগ উঠছিল। শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গতকাল রান্না করার সময় হঠাৎ আগুন লেগে যায় ওই গৃহবধূর গায়ে। এরপর তাঁকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর রাতে হাসপাতালেই মারা যান গৃহবধূ।

এরপর ওই গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে শ্বশুর, শ্বাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে পুড়িয়ে মারার অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে শ্বশুর, শ্বাশুড়ি ও স্বামী আইজুল মোল্লাকে গ্রেপ্তার করে ইকোপার্ক থানার পুলিশ। প্রসঙ্গত, ৯ বছর আগে মাঝের আইটের বাসিন্দা তুহিনা খাতুনের সঙ্গে বিয়ে হয় ঘুনি মোল্লাপাড়ার বাসিন্দা আইজুল মোল্লার। সেই সময় লাখ টাকা পণ ও বাইক নেয় যৌতুক হিসাবে।

মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকে বিভিন্ন সময় টাকা দাবি করতে থাকে আইজুল। চাপে পড়ে মাঝে কিছু টাকাও দেওয়া হয় তাকে। ওই গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে আরও অভিযোগ, চাহিদা মতো টাকা দিতে না পারলে ঝামেলা ও মারধর করা হয় তুহিনাকে। আরও জানা গিয়েছে, গতকাল সকাল থেকে ঝামেলা হয়।

এরপর তুহিনা রান্না করতে গেলে পিছন থেকে আগুন ধরে যায় বলে অভিযোগ। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে পিজিতে নিয়ে যাওয়া হয় ওই গৃহবধূকে। সেখানেই ভোরে মারা যান তুহিনা। এরপর ইকোপার্ক থানায় অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে স্বামী আইজুলকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *