কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা

Summer storm.

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে ,আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ হাওড়া ও হুগলিতে।

সূত্রের আরও খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।আবার বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। তার প্রভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে।পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বুধবার বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়াও হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *