উদ্ধার হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি ব্ল্যাক বক্স

kerala-crash

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শুক্রবার রাতে দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় পাইলট এবং কো-পাইলট এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ ৷ অন্যদিকে প্রায় দেড়শো জনের বেশি আহত হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

এবার উদ্ধার হল কোঝিকোড়ে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের ব্ল্যাক বক্সটি। সূত্রের খবর, বিমানের ভিতর থেকেই ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডারটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি খাদে পড়ে ২ টুকরো হয়ে যাওয়া বিমানটির ফ্লোরবোর্ড কেটে ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। ডিজিসিএ-এর এক আধিকারিক জানিয়েছেন, শনিবার সকালেই এগুলি উদ্ধারকারীদের হাতে আসে।

দুর্ঘটনার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই বিমানটির অবস্থান, গতিতে কোনও অস্বাভাবিকতা ছিল কি না, পাইলট এবং কো-পাইলটের মধ্যে কী কথোপকথন হয়েছিল, সেই যাবতীয় তথ্য রেকর্ডার থেকে পাওয়া যাবে। ফলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। সূত্রের আরও খবর, তদন্তের সুবিধার জন্য ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার দু’টি দিল্লিতে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *