১৩ স্পেশ্যলিস্ট কনসালট্যান্ট নিচ্ছে নাবার্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট ম্যানেজার, সিনিয়র অ্যানালিস্ট, রিস্ক ম্যানেজার প্রভৃতি পদে ১৩ জন স্পেশ্যালিস্ট অফিসার নিচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)। নিয়োগ হবে চুক্তিতে।
প্রোজেক্ট ম্যানেজার – অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, সিনিয়র অ্যানালিস্ট – ইনফর্মেশন সিকিউরিটি অপারেশন্স, সিনিয়র অ্যানালিস্ট – নেটওয়ার্ক/ এসডিডব্লুএএন অপারেশন্স, প্রোজেক্ট ম্যানেজার – আইটি অপারেন্স/ ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস, অ্যানালিটিক্স-কাম-চিফ ডেটা কনসালট্যান্ট, সাইবার সিকিউরিটি ম্যানেজার (সিএসএম), অ্যাডিশনাল সাইবার সিকিউরিটি ম্যানেজার (এসিএসএম) -এই শূন্যপদগুলিতে ১টি করে অসংরক্ষিত শূন্যপদ। অন্যদিকে, অ্যাডিশনাল চিফ রিস্ক ম্যানেজারের শূন্যপদ ২টি (অসংরক্ষিত) এবং রিস্ক ম্যানেজারের শূন্যপদ ৪টি (অসং ২, ওবিসি ২)।
প্রোজেক্ট ম্যানেজার – অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট: কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন সিস্টেম্স/ ইঞ্জিনিয়ারিং/ ম্যানেজমেন্ট -এর একটির ব্যাচেলর/ মাস্টার ডিগ্রি। কোডিং ইত্যাদিতে হাতে-কলমে কাজের অভিজ্ঞতা। এছাড়া সফটওয়্যার ডেভেলপমেন্ট, ম্যানজিং অ্যপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোজেক্টস ইত্যাদিতে ব্যাচেলর ডিগ্রিধারী হলে ৭ বছরের এবং মাস্টার ডিগ্রিধারী হলে ৫ বছরের অভিজ্ঞতা।
সিনিয়র অ্যানালিস্ট – ইনফর্মেশন সিকিউরিটি অপারেশন্স: কম্পিউটার সায়েন্স/ আইটি/ সাইবার সিকিউরিটি -এর একটির ব্যাচেলর/ মাস্টার ডিগ্রি। আইএসও ২৭০০১/ পিসিআি ডিএসএস/ সিআইএসএসপি হলে অগ্রাধিকার। আইটি/ সাইবার সিকিউরিটি ইন্সিডেন্ট ইত্যাদিতে ব্যাচেলর ডিগ্রিধারী হলে ৫ বছরের এবং মাস্টার ডিগ্রিধারী হলে ৩ বছরের অভিজ্ঞতা।
সিনিয়র অ্যানালিস্ট – নেটওয়ার্ক/ এসডিডব্লুএএন অপারেশন্স: প্রয়োজনীয় নেটওয়ার্ক সার্টিফিকেশন-সহ কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন ইঞ্জিনিয়ারিং, ইসিই বা অন্য কোনও ইঞ্জিনিয়ারিং -এর একটির ব্যাচেলর/ মাস্টার ডিগ্রি। সিসিএনএ হলে অগ্রাধিকার। আইটি ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রিধারী হলে ৫ বছরের এবং মাস্টার ডিগ্রিধারী হলে ৩ বছরের অভিজ্ঞতা।
প্রোজেক্ট ম্যানেজার – আইটি অপারেন্স/ ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস: কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন সিস্টেম্স/ ইসিই -এর একটির ব্যাচেলর/ মাস্টার ডিগ্রি। সিসকো সার্টিফিকেশন বা সমতুল, পিএমপি ব অন্য কোনও টেকনিক্যাল সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার। ডেটা সেন্টার ম্যানেজমেন্ট এবং ম্যানেজিং ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টসে ব্যাচেলর ডিগ্রিধারী হলে ৭ বছরের এবং মাস্টার ডিগ্রিধারী হলে ৫ বছরের অভিজ্ঞতা।
অ্যানালিটিক্স-কাম-চিফ ডেটা কনসালট্যান্ট: কম্পিউটার সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং/ ম্যাথমেটিক্স/ স্ট্যাটিস্টিক্স -এর একটির ব্যাচেলর ডিগ্রিধারী। ডেটা সায়েন্স/ ম্যানেজমেন্টে সার্টিফিকেশন/ পিজি ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার। ডেটা অ্যানালিটিক্স, আইএ, এমএল অ্যান্ড বিআই টুলস -এ ব্যাচেলর ডিগ্রিধারী হলে ৭ বছরের এবং মাস্টার ডিগ্রিধারী হলে ৫ বছরের অভিজ্ঞতা।
সাইবার সিকিউরিটি ম্যানেজার (সিএসএম): আইটি/ কম্পিউটার সায়েন্সের ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি। CISSP/CISM/SABSA ও PCI DSS ও CISSP/CISM/SABSA ও PCI DSS থাকলে অগ্রাধিকার। ইনফর্মেশন/ সাইবার সিকিউরিটি এবং রিস্ক ম্যানেজমেন্ট -এর অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাচেলর ডিগ্রিধারী হলে ৭ বছরের এবং মাস্টার ডিগ্রিধারী হলে ৫ বছরের অভিজ্ঞতা।
অ্যাডিশনাল সাইবার সিকিউরিটি ম্যানেজার (এসিএসএম): আইটি/ কম্পিউটার সায়েন্স -এর একটির ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি। CEH/ CISSP/ CISA/ CCSP প্রভৃতি সাইবার সিকিউরিটির সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার। ইনফর্মেশন/ সাইবার সিকিউরিটি এবং রিস্ক ম্যানেজমেন্ট -এর অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাচেলর ডিগ্রিধারী হলে ৫ বছরের এবং মাস্টার ডিগ্রিধারী হলে ৩ বছরের অভিজ্ঞতা।
অ্যাডিশনাল চিফ রিস্ক ম্যানেজার: ইকনমিক্স/ স্ট্যাটিস্টিক্স/ ফিনান্স/ বিজনেস -এর একটির গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে বা Management MBA/PGDI or CA/ CS -এর মাস্টার্স হতে হবে। Certification in Risk Management from GARP/ PREMIA, CFA, Degree in Statistics হলে অগ্রাধিকার। ব্যঙ্কিং/ ফিনান্সিয়াল সেক্টর ও ইনশিওরেন্স ইত্যাদিতে মোটের ওপর ১০ বছরের এবং রিস্ক ম্যানেজমেন্টে সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে ৩ বছরের অভিজ্ঞতা।
রিস্ক ম্যানজার: কনমিক্স/ স্ট্যাটিস্টিক্স/ ফিনান্স/ বিজনেস -এর একটির গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। PRMIA/ GARP এবং/ অথবা CA/ CFA/ ICWA/ACS/CAIIB বা সমতুল পাশ হলে অগ্রাধিকার। ক্রেডিট রিস্ক/ মার্কেট রিস্ক/ অপারেশনাল রিস্ক ইত্যাদিতে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা।
১-৮-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।
পারিশ্রমিক মাসে:- প্রোজেক্ট ম্যানেজার: ৩ লাখ, সিনিয়র অ্যানালিস্ট – আইএসও ২.৫ লাখ, সিনিয়র অ্যানালিস্ট – এন/ এলডিডব্লুএএন অপারেশন ২.৫ লাখ, প্রোজেক্ট ম্যানেজার – অপারেশন্স/ আইএস ২.৫ লাখ, অ্যানালিটিক্স-কাম-চিফ ডেটা কনসালট্যান্ট ৩.৭৫ লাখ, সি এস ম্যানেজার ৩.৭৫ লাখ, এ সি এস ম্যানেজার ২.৫ লাখ, এ সি আর ম্যানেজার ৩ লাখ, রিস্ক ম্যানেজার ২.৫ লাখ।
প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইনটারভিউয়ের জন্য প্রথমে দরখাস্ত বাছাই করা হবে। শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে। বাছাই প্রার্থীরা নামের তালিকা পাবেন ন্যাবার্ডের ওয়েবসাইটে।
কেবল ইন্টিমেশন চার্জ ৫০ টাকা দিতে হবে তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের। বাকি সব প্রার্থীকে দিতে হবে দরখাস্তের ফি ৭৫০ টাকা ও ইন্টিমেশন চার্জ ৫০ টাকা।
দরখাস্ত করবেন অনলাইনে www.nabard.org ওয়েবসাইটের মাধ্যমে, ২৩ অগস্টের মধ্যে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে। সংশোধনী বা সংযোজনী বিজ্ঞপ্তিও পাবেন নাবার্ডের ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

